শরীরে অক্সিজেনের ঘাটতি মেটাতে খান এই ৮টি খাবার! ব্রোকলি, পালংশাক ও বাদাম কীভাবে রক্তে অক্সিজেন ও অ্যালকালাইনের মাত্রা বাড়ায়?

আমাদের শরীরে যদি পরিমাণমতো অক্সিজেনের জোগান না থাকে, তাহলে আমরা অসুস্থ হতে বাধ্য। এই কঠিন সময়ে সুস্থ থাকতে আমাদের অক্সিজেন সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন। শরীরে প্রতিনিয়ত বাতাসের সঙ্গে যত দূষণ ঢোকে, খাবারের মাধ্যমেও কিন্তু ততটাই দূষণ আমাদের শরীরে ঢুকে যায়। কাজেই আমরা কী খাচ্ছি, তা দেখে নেওয়া খুব জরুরি।

চলুন এবার জেনে নেওয়া যাক কোন খাবারগুলো শরীরে অক্সিজেনের ঘাটতি পূরণ করবে:

১. বাদাম (Nuts): প্রতিদিনের খাবারে একমুঠো বাদাম যোগ করুন। তেলেভাজা বা প্রসেস করা খাবার না খেয়ে সন্ধ্যায় খিদে পেলে কয়েকটা বাদাম বা কাজু-কিশমিশ খান। এতে শরীরে পুষ্টিও হবে এবং একইসঙ্গে অ্যালকালাইন ও অক্সিজেনের মাত্রা বাড়বে

২. অঙ্কুরিত ডাল বা কাঁচা ছোলা (Sprouts): অঙ্কুরিত ডাল বা কাঁচা ছোলা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। যেহেতু এতে প্রচুর ফাইবার রয়েছে, কাজেই ভেতর থেকে শরীর সুস্থ রাখতে এটি সাহায্য করে। এছাড়াও এটি টক্সিন বের করতে এবং শরীরে অক্সিজেনের ঘাটতি পূরণ করতেও সাহায্য করে।

৩. গ্রিন টি (Green Tea): গ্রিন টি আমাদের শরীরে মেটাবলিজমের (বিপাক) মাত্রা সঠিক করতে সাহায্য করে। ফলে শরীরে অক্সিজেনের অভাব তো হয়ই না, উপরন্তু শরীরের বাড়তি মেদ কমে ও শরীর ঝরঝরে লাগে।

৪. টক দই (Yogurt): টক দই খেলে পেটের সমস্যা থাকলে তা নিরাময় করতে সাহায্য করে। প্রতিদিন খাবারে একবাটি টক দই যদি আপনি যোগ করেন, তাহলে আপনার শরীরে যথেষ্ট পরিমাণে অক্সিজেনও পৌঁছায়

৫. ব্রোকলি (Broccoli): শীতকালীন এই সবজিটি (যা আজকাল সারা বছরই পাওয়া যায়) আপনি খাদ্যতালিকায় রাখতে পারেন। অন্যান্য সবজির মতো এতেও প্রচুর অক্সিজেন রয়েছে। ব্রোকলি কিন্তু বাড়তি ওজন কমাতেও সাহায্য করে।

৬. রসুন (Garlic): সকালে উঠে খালি পেটে এক কোয়া কাঁচা রসুন খাওয়ার পরামর্শ অনেকেই দেন। এতে শরীরে যথেষ্ট পরিমাণে অক্সিজেনের জোগান থাকে এবং শরীর সুস্থ থাকে।

৭. মিষ্টি আলু (Sweet Potato): নিয়মিত মিষ্টি আলু খেলে শরীরের অতিরিক্ত মেদ কমে, বাড়তি ওজনও কমে। মিষ্টি আলু নানা প্রাকৃতিক খনিজে ভরপুর। এছাড়া এতে প্রচুর পরিমাণে অক্সিজেনও রয়েছে যা আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতিপূরণ করতে সাহায্য করে।

৮. পালংশাক (Spinach): পালংশাকে আয়রনের মাত্রা অনেক বেশি। ফলে যাদের শরীরে আয়রন কম এবং রক্তাল্পতায় (Anemia) যারা ভোগেন, তাদেরকে পালংশাক খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে পালংশাকে কিন্তু অক্সিজেনও প্রচুর পরিমাণে রয়েছে, যা রক্তের অক্সিজেন বহন ক্ষমতা বাড়ায়।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty