‘খুব তাড়াহুড়ো করলে ধ্বস নামতে পারে’— ফাইনালের আগে সচিনের সেই বিশেষ পরামর্শে স্বপ্নপূরণ ভারতের!

দিনকয়েক আগেই নভি মুম্বইয়ের এক মায়াবী রাতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই ঐতিহাসিক ফাইনাল ম্যাচের আগে স্বাভাবিকভাবেই অধিনায়ক হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur) বিভিন্ন দিক থেকে পরামর্শ দেওয়া হয়েছিল। তবে একটি সাক্ষাৎকারে হরমনপ্রীত নিজেই ফাঁস করলেন যে, ফাইনালের আগের রাতে তিনি এক কিংবদন্তী ক্রিকেটারের মূল্যবান পরামর্শ পেয়েছিলেন। সেই বিশেষ ব্যক্তিটি আর কেউ নন, স্বয়ং সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।

আইসিসিকে (ICC) দেওয়া এক সাক্ষাৎকারে হরমনপ্রীত জানান, ‘লিটল মাস্টার’ তাঁকে ফোন করে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিলেন।

সচিনের মূল পরামর্শ
সচিন তেন্ডুলকর হরমনপ্রীতকে যে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন, তা হলো— সবসময় ভারসাম্য বজায় রাখা। হরমনপ্রীত সচিনের কথাগুলো তুলে ধরে বলেন:

“ফাইনালের আগের রাতে সচিন স্যার ফোন করেছিলেন। উনি নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন এবং আমাদের সবসময় ভারসাম্য বজার রাখতে বলেন। ম্যাচ যদি খুব দ্রুত গতিতে এগিয়ে যায়, সেক্ষেত্রে জিনিসপত্র একটু থামিয়ে গতিটা কমাতে হবে। এই গতিটা নিয়ন্ত্রণ করার চেষ্টা কর। খুব তাড়াহুড়ো করলে বা বাড়তি গতিতে এগোলে সেক্ষেত্রে ধ্বস নামার সুযোগ রয়েছে, মুখ থুবড়ে পড়তে হতে পারে। সেই ভুলটাই যেন আমরা না করি, সেদিকে জোর দিতে হবে।”

সচিনের এই মূল্যবান পরামর্শ ভারতীয় দলকে কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে সাহায্য করেছিল, যা শেষ পর্যন্ত বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy