দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু) মেরামতির জন্য ফের বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হাওড়া সিটি পুলিশ। কেবল এবং বিয়ারিং রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার এই সেতু দিয়ে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে।হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, আগামীকাল, রবিবার (নভেম্বর ২, ২০২৫) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত, টানা ৮ ঘণ্টা এই গুরুত্বপূর্ণ সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। ১৯৯২ সালে চালু হওয়া ৮২৩ মিটার দীর্ঘ এই সেতুর একটি বড় অংশ বন্ধ থাকার কারণে ট্র্যাফিক পরিষেবায় যাতে বড়সড়ো প্রভাব না পড়ে, তার জন্য বিকল্প রুট ঘোষণা করা হয়েছে।যান চলাচল সংক্রান্ত বিজ্ঞপ্তি ও বিকল্প রুট:হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা এবং হাওড়ার মধ্যে এই সময় দ্বিতীয় হুগলি সেতু ব্যবহারকারী যানবাহনগুলিকে ঘুরপথে চলাচল করতে হবে।রুটের বিবরণবিকল্প পথকোলাঘাট/ডানকুনির দিক থেকে কলকাতাগামী গাড়িনিবেদিতা সেতু দিয়ে যাবে।কলকাতা থেকে হাওড়ার দিকে যাওয়ার জন্যহাওড়া ব্রিজ হয়ে নিবেদিতা সেতু দিয়ে যাতায়াত করবে।কলকাতার দিক থেকে জাতীয় সড়ক (NH-16) গামী যাত্রীবাহী গাড়িকাজীপাড়া, জি টি রোড এবং আন্দুল রোড হয়ে সরাসরি ১৬ নম্বর জাতীয় সড়কে উঠবে।কলকাতার দিক থেকে অন্যান্য গাড়িশৈলেন মান্না সরণি হয়ে হাওড়া আমতা রোড ধরে নিবড়া হয়ে জাতীয় সড়ক অথবা মাইতি পাড়ার দিকে নিয়ে যাওয়া হবে।পুলিশ জানিয়েছে, পূর্বে রক্ষণাবেক্ষণের সময় যে রুটগুলি ব্যবহার করা হয়েছিল, এবারও মোটামুটি সেই একই রুট মানা হবে। মালবাহী গাড়ি বাদে বাস এবং অন্যান্য গাড়িও এই নির্দেশিকা মেনেই চলাচল করবে।
Home
OTHER NEWS
বড় খবর! কেবল ও বিয়ারিং মেরামতির জন্য বন্ধ রাখা হবে দ্বিতীয় হুগলি সেতু, রবিবার ৮ ঘণ্টা যান চলাচলের জন্য রইল বিকল্প রুট