কমোডে ফ্ল্যাশ করার সময় কেন দুটি বোতাম থেকে থাকে? এর আসল কারণ জেনেনিন
March 10, 2025

বর্তমানে হাই কমোড বা লো কমোডের প্রায় প্রতিটি টয়লেটেই ফ্লাশ ব্যবহার করা হয়। ফ্লাশে দুটি বোতাম থাকে। একটি ছোট, অন্যটি বড়। কিন্তু কোনটি কোন কাজে লাগে তা অনেকেরই অজানা।
অনেকে বুঝতে না পেরে দুটি বোতাম টিপে ফেলেন। বড় বোতাম টিপলে একবারে পাঁচ-সাত লিটার জল বেরিয়ে আসে। যেখানে ছোট বোতাম টিপলে মাত্র তিন থেকে চার লিটার জল কমোডে যায়।
কিছু ফ্লাশ ট্যাঙ্ক আকারে বড় বা ছোট হতে পারে। এমন পরিস্থিতিতে জল নিষ্কাশনের ক্ষমতাও এর আকারের ওপর নির্ভর করে।
প্রতিদিনের ক্ষতিকর ৫ অভ্যাস
প্রস্রাবের পর ছোট বোতামটি ব্যবহার করা উচিত। কারণ তখন ফ্লাশ করার জন্য খুব বেশি জলের প্রয়োজন পড়ে না।
বিজ্ঞাপন
মলত্যাগের পরে বড় বোতাম টিপতে হবে, কারণ এতে বেশি জলের প্রয়োজন হয়। এর অর্থ হলো তরল বর্জ্যের জন্য শুধু ছোট বোতাম টিপতে হবে এবং কঠিন বর্জ্যের জন্য বড় বোতাম টিপতে হবে।