About WordPress
Tips24
533533 Comments in moderation
New
SEOSEO score: Not available
Upgrade to PRO Theme
Search
Howdy, Riya Chakrabarty
Log Out
Skip to content
Tips24
Bengali Lifestyle Blogging platfrom
Search
HOME
আজকের টিপস
লাইফস্টাইল
স্বাস্থ
Home লাইফস্টাইল চুল থেকে চুইংগাম ছাড়ানোর সহজ কিছু উপায়, যা আপনার হয়তো আগে জানা ছিল না
চুল থেকে চুইংগাম ছাড়ানোর সহজ কিছু উপায়, যা আপনার হয়তো আগে জানা ছিল না
লাইফস্টাইল Saheli Saha — April 21, 2023 · 0 Comment
ছোটদের বা বড়দের চুলে চুইংগাম লাগতেই পারে! কিন্তু চুলে চুইংগাম একবার লেগে গেলে তা ওঠানো রীতি মতো সমস্যার। চুইংগাম এঁটে থাকা চুল হয়তো শেষ পর্যন্ত কেটে ফেলা ছাড়া আর কোনও উপায় থাকে না!
এর পর অসমান দৈর্ঘ্যের সেই চুল নিয়ে বিব্রত থাকতে হয় বেশ কিছু দিন। কিন্তু এই সহজ পদ্ধতি জানা থাকলে এত ঝক্কি আর পোহাতে হবে না আপনাকে। খুব সহজেই চুল থেকে চুইংগাম ছাড়াতে পারবেন। আর তার জন্য প্রয়োজন একটু লবণ আর কয়েক টুকরা বরফ।
চুলে চুইংগাম আটকে গেলে জোর করে চুল থেকে তা ছাড়াতে যাবেন না। তাতে সেটা আরও বেশি করে চুলে আটকে যাবে। চুলকে আগে একটু লবণ জলে ভিজিয়ে নিন। লবণ জল দিলে কি হবে জানেন? সেই ভেজা চুলের তাপমাত্রা কমে আসবে। এর পর চুলে আটকে থাকা চুইংগামের ওপরে বরফের টুকরা ঘষতে থাকুন।
লবণ জলের প্রভাবে বরফ গলতে সময় লাগবে। ফলে বরফ ভালভাবে কাজ করবে। আর বরফের প্রভাবে ঠাণ্ডা হয়ে শক্ত হয়ে আসবে চুইংগামের টুকরাটি। ফলে এটি সহজেই চুল থেকে আলাদা হয়ে যাবে, ফলে আর চুল কেটে চুইংগাম আলাদা করতে হবে না!
এ ছাড়াও চুলের চুইংগাম আটকে থাকা অংশটি বাজারে উপলব্ধ যে কোনও বেশি ঝাঁজ-যুক্ত কোল্ড ড্রিঙ্কস দিয়ে ভেজালে অল্প সময়ের মধ্যেই সেটি চুল থেকে আলাদা হয়ে যাবে।