সাপে কামড়ানো রোগীর প্রাথমিক চিকিৎসা কী কী ,অবশ্যই জেনে রাখা উচিত সকলের

সাপ কাটলে কী করতে হবে, তার সঙ্গে কী করবেন না-দুইটাই জেনে রাখতে হবে।

সাপে কাটলে কী করবেন:
* দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হোন
* হাত বা পা ভাঙলে যেমন করে শক্ত কিছু দিয়ে কাপড় দিয়ে হলকা করে বাধা হয়, সেভাবে বাধুন
* সাপে কাটা পেশী যতটা কম সম্ভব নড়াচড়া করুন, পেশীর নড়াচড়া যত কম হবে, বিষ(Poison) তত কম ছড়াবে।

কী করবেন না
* আতংকিত হওয়া যাবে না
* ওঝা বা ঝাড়ফুঁকের অপেক্ষা করে কালক্ষেপণ করবেন না
* চিকিৎসক(Physician) দেখার আগ পর্যন্ত কিছু খাওয়া উচিত না
* কোনো মলম বা মালিশ লাগানো উচিত না
* সাপে কাটা জায়গায় শক্ত করে বাঁধা, কারণ রক্ত(Blood) জমে গিয়ে আক্রান্ত ব্যক্তি পঙ্গু হয়ে যেতে পারেন।