বর্ষাকালে আপনার বৈদ্যুতিক যন্ত্রের বিশেষ যত্ন নিবেন যেভাবে ,জেনে রাখা প্রয়োজন

চলছে বর্ষাকাল। আর বর্ষা মানেই বৃষ্টি। এই সময় একটু বেশি সাবধান থাকা জরুরি। কারণ বর্ষার মৌসুমে রোগবালাই বেশি দেখা দেয়। এছাড়া বৃষ্টির দিনগুলোতে ঘরের আসবাবপত্র, বৈদ্যুতিক যন্ত্র, বিদ্যুতের সংযোগ ইত্যাদি নষ্ট হওয়া সম্ভাবনা বেশি থাকে।

তাই বৃষ্টির দিনগুলোতে বৈদ্যুতিক যন্ত্রের প্রতি একটু বেশি যত্নবান হতে হবে। নইলে ঘটতে পারে মারাত্মক বিপদ। ‘লিভস্পেস’ ওয়েবসাইটের প্রতিবেদন অবলম্বনে জানানো হলো বৈদ্যুতিক যন্ত্রের যত্ন এবং যেকোনো দুর্ঘটনা এড়াতে করণীয় সম্পর্কে->> ঘরের কোথাও ঝুলন্ত তার থাকলে সেগুলো গুছিয়ে রাখতে হবে।

>> বিদ্যুৎ চমকানোর সময় ঘরের বৈদ্যুতিক যন্ত্রগুলো বন্ধ রাখতে হবে। বিশেষত ইন্টারনেট রাউটার।

>> বাড়ির যেকোনো মরিচা পড়া পাইপ বদলে ফেলতে হবে। পরিবর্তে মরিচা পড়ে না এমন উপাদানের পাইপ ব্যবহার করতে হবে।

>> জল আর বিদ্যুতের মধ্যে সম্পর্কটা দা কুমড়ার মতোই। আর বর্ষাকালে দুটোকে আলাদ রাখা কঠিনই বটে। বাড়ির ভেতরের ও বাইরের মূল বৈদ্যুতিক সংযোগের তারগুলো তাই এই ঋতুতে পরীক্ষা করানো উচিত। কারণ উচ্চ ‘ভোল্টেজ’য়ের এই তারগুলোতে কোথাও ‘লিক’ থাকলে তা ডেকে আনতে পারে মারাত্মক দুর্ঘটনা, নষ্ট হতে পারে টিভি, ফ্রিজ, ওভেন, কম্পিউটার ইত্যাদি যেকোনো বৈদ্যুতিক সরঞ্জাম।

>> বাড়ির সুইচবোর্ডগুলো পরীক্ষা করুন। ভেজা হাতে সুইচ চালু কিংবা বন্ধ করা যাবে না, বৈদ্যুতিক শক খাওয়ার সম্ভাবনা তাতে প্রবল। আর খারাপ কোনো সুইচ পেলে তা বদলে ফেলতে হবে। বিশেষত রান্নাঘর আর শৌচাগারের সুইচগুলোতেই এই সমস্যা বেশি দেখা দেয়

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy