৭ম বেতন কমিশনের বড় নির্দেশ! ৩০ নভেম্বরের মধ্যে এই কাজ না করলে হাতছাড়া হবে মতামত জানুন

রাজ্য সপ্তম বেতন কমিশনের কাছে বেতন, ভাতা এবং অবসরকালীন বিভিন্ন সুযোগ-সুবিধা সংক্রান্ত মতামত জমা দেওয়ার সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। গত শুক্রবার কমিশনের পক্ষ থেকে এক নতুন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে মতামত বা আবেদন জমা দেওয়া যাবে।

মূলত কারা কমিশনের আওতার মধ্যে থাকবেন আর কাদের এই সুবিধার বাইরে রাখা হবে, সেই তালিকা চূড়ান্ত করতে গিয়েই সমস্যায় পড়তে হয়েছে কমিশনকে। এই জটিলতা কাটানোর জন্যই শেষ পর্যন্ত সময়সীমা আরও কিছুটা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের একাংশের দাবি, এই অতিরিক্ত সময়ের মধ্যে সমস্ত বিভ্রান্তি কেটে যাবে এবং যোগ্য কর্মীরা তাঁদের মতামত স্পষ্টভাবে তুলে ধরতে পারবেন। তবে নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন না করলে যে সুযোগ হাতছাড়া হতে পারে, তা স্পষ্ট করে দিয়েছে কমিশন।