১২৫ সিসির বাইকে ক্রুজ কন্ট্রোল! বাজিমাত করে তাক লাগাল TVS-এর নতুন মডেল

ইঞ্জিন ক্ষমতা মাত্র ১২৫ সিসি, কিন্তু ফিচারের তালিকায় অনেক বড় মোটরসাইকেলকেও অনায়াসে টক্কর দিতে পারে TVS-এর নতুন RTR 125। সম্প্রতি ইইসিমা (EICMA 2026) প্রদর্শনীতে বাইকটি প্রকাশ্যে এনেছে সংস্থা। মূলত ইউরোপের এ-ওয়ান (A1) লাইসেন্সধারী নতুন রাইডারদের কথা মাথায় রেখে এই প্রিমিয়াম স্ট্রিটফাইটারটি তৈরি করা হয়েছে। ছোট ইঞ্জিনের বাইক হলেও এতে রয়েছে ৫ ইঞ্চির টিএফটি ডিসপ্লে, ক্রুজ কন্ট্রোল, একাধিক রাইডিং মোড এবং ডুয়াল-চ্যানেল এবিএস-এর মতো অত্যাধুনিক সুবিধা। এটি TVS-এর প্রথম আধুনিক প্রোডাকশন মোটরসাইকেল, যেখানে লিকুইড-কুলড ১২৫ সিসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

টিএফটি ডিসপ্লে থেকে ক্রুজ কন্ট্রোল, সুবিধার তালিকা বেশ লম্বানতুন এই বাইকের অন্যতম বড় আকর্ষণ হলো এর ৫ ইঞ্চির কালার টিএফটি ডিসপ্লে। এতে স্মার্টফোন কানেক্টিভিটির পাশাপাশি ফুল স্ক্রিন ম্যাপ মিররিংয়ের সুবিধা রয়েছে। ফলে ফোনের ম্যাপ সরাসরি বাইকের ড্যাশবোর্ডে দেখা যাবে, যা রাইডিংয়ের সময় রাস্তা থেকে নজর সরাতে সাহায্য করবে। হ্যান্ডেলবারের বাঁ দিকে থাকা ডিরেকশনাল নেভিগেশন বাটনের সাহায্যে হাত না সরিয়েই মেনু ও সেটিংস নিয়ন্ত্রণ করা সম্ভব।

বিশেষ করে ১২৫ সিসির মোটরসাইকেলে ক্রুজ কন্ট্রোল ফিচারটি বেশ বিরল। হাইওয়েতে নির্দিষ্ট গতিতে বাইক চালাতে এবং দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় ক্লান্তি কমাতে এটি দারুণ কার্যকর। এছাড়া নতুন রাইডারদের সুবিধার জন্য ক্লাচ ও ব্রেক লেভার অ্যাডজাস্ট করার ব্যবস্থাও রাখা হয়েছে।

রাইড মোড ও স্লিপার ক্লাচএই বাইকে একাধিক রাইডিং মোড দেওয়া হয়েছে। পাশাপাশি রয়েছে ৬-স্পিড গিয়ারবক্সের সঙ্গে অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ। অ্যাসিস্ট প্রযুক্তির ফলে ক্লাচ লিভার টানতে কম শক্তি লাগে এবং দ্রুত গিয়ার কমানোর সময় স্লিপার ক্লাচ পিছনের চাকার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

এলইডি হেডল্যাম্প, উইন্ডস্ক্রিন ও ডুয়াল-চ্যানেল এবিএস নিরাপত্তা ও ডিজাইনের দিক থেকেও বাইকটিতে বিশেষ নজর দেওয়া হয়েছে। সামনে রয়েছে বড় স্বচ্ছ উইন্ডস্ক্রিন এবং হ্যান্ডগার্ড। আলো জ্বালানোর জন্য রয়েছে প্রজেক্টর এলইডি হেডল্যাম্প, ডিআরএল, টেল ল্যাম্প ও ইন্ডিকেটর। সুরক্ষার জন্য এতে ডুয়াল-চ্যানেল সুইচাবল এবিএস (ABS) দেওয়া হয়েছে, যা চালক চাইলে প্রয়োজনমতো বন্ধও করতে পারেন। বাইকটিতে সামনে কেওয়াইবি (KYB) আপসাইড ডাউন ফর্ক এবং পেছনে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে।