সপ্তাহের শুরুতেই বিরাট স্বস্তি! হুড়মুড়িয়ে কমল সোনার দাম, আজ কততে মিলছে পাকা সোনা?

সপ্তাহের শুরুতেই দেশের সোনার বাজারে বড়সড় ধামাকা। উৎসবের মরশুম ও বিয়ের দিনগুলোতে যখন আকাশছোঁয়া দাম সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল, ঠিক তখনই একধাক্কায় বেশ কিছুটা কমল হলুদ ধাতুর দাম। সপ্তাহের প্রথম দিনে আজকের এই পতনের জেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা ও মধ্যবিত্ত পরিবারগুলো। ২২ ও ২৪ ক্যারেট—উভয় প্রকার সোনাতেই দাম হ্রাসের এই প্রবণতা বজায় থাকায় সোনা কেনার মোক্ষম সুযোগ তৈরি হয়েছে।
আজ ১৭ নভেম্বর, মঙ্গলবার। আজকের এই নতুন বাজারদরে দেশের বিভিন্ন প্রধান প্রধান শহরে ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট প্রতি ১০ গ্রাম সোনার দাম কেমন রয়েছে, তা একনজরে দেখে নেওয়া যাক। কলকাতার বাজারে আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৭০০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম স্থির হয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৪০ টাকায়। জাতীয় রাজধানী দিল্লির বাজারে আজ ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ২৪ হাজার ৮৫০ টাকা এবং ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ৩৬ হাজার ১৯০ টাকা রেকর্ড করা হয়েছে। দেশের আর্থিক রাজধানী মুম্বইয়ে আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনা ১ লক্ষ ২৪ হাজার ৭০০ টাকা এবং ২৪ ক্যারেট সোনা ১ লক্ষ ৩৬ হাজার ৪০ টাকায় বিকোচ্ছে।
এছাড়াও অন্যান্য বড় শহরগুলোর দিকে তাকালে দেখা যায়, আহমেদাবাদে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ২৪ হাজার ৭৫০ টাকা এবং ২৪ ক্যারাট ১ লক্ষ ৩৬ হাজার ৯০ টাকা। পুনে ও বেঙ্গালুরুতে কলকাতার মতোই যথাক্রমে ১ লক্ষ ২৪ হাজার ৭০০ টাকা ও ১ লক্ষ ৩৬ হাজার ৪০ টাকায় সোনা মিলছে। জয়পুর, লখনউ এবং গুরুগ্রামে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ১ লক্ষ ২৪ হাজার ৮৫০ টাকা এবং ২৪ ক্যারেট ১ লক্ষ ৩৬ হাজার ১৯০ টাকা ধার্য করা হয়েছে। চেন্নাই, হায়দরাবাদ ও ভুবনেশ্বরেও ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ২৪ হাজার ৭০০ টাকা এবং ২৪ ক্যারাট ১ লক্ষ ৩৬ হাজার ৪০ টাকা রয়েছে। পাটনায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনা ১ লক্ষ ২৪ হাজার ৭৫০ টাকা এবং ২৪ ক্যারেট ১ লক্ষ ৩৬ হাজার ৯০ টাকায় কেনাবেচা হচ্ছে। বাজার বিশেষজ্ঞদের মতে, বর্তমান এই মূল্য হ্রাসের জেরে সোনাপ্রেমী ও বিনিয়োগকারীদের জন্য এটি একটি অত্যন্ত অনুকূল সময়।