শেয়ার বাজারে ধামাকা! ভারতে ব্যবসা নিয়ে বড় সিদ্ধান্ত কোকা-কোলা ও কার্লসবার্গের, বড় সুযোগ বিনিয়োগকারীদের?

ভারতের শেয়ার বাজারের প্রতি আন্তর্জাতিক বহুজাতিক সংস্থাগুলির আস্থা যে দিন দিন বাড়ছে, তার বড় প্রমাণ মিলল এবার। ভারতীয় শেয়ার বাজারে (Indian Stock Market) নিজেদের ব্যবসা তালিকাভুক্ত (Listing) করার জন্য মেগা প্রস্তুতি নিচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় তিন বিদেশী পানীয় সংস্থা। কার্লসবার্গ (Carlsberg), কোকা-কোলা (Coca-Cola) এবং পার্নো রিকার্ড (Pernod Ricard) এবার ভারতীয় বাজারে তাদের প্রাথমিক শেয়ার অফার বা IPO আনার দৌড়ে নামছে।
সেবি-র দরবারে কার্লসবার্গ সংবাদ সংস্থা সূত্রে খবর, বিয়ার প্রস্তুতকারক বিখ্যাত বৈশ্বিক ব্র্যান্ড ‘কার্লসবার্গ’ ইতিমধ্যেই তাদের আইপিও আনার প্রাথমিক প্রক্রিয়া হিসেবে বাজার নিয়ামক সংস্থা ‘সেবি’ (SEBI)-র কাছে ড্রাফট পেপার বা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে। খুব শীঘ্রই সংস্থাটির শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের জন্য বাজারে আসতে চলেছে।
তালিকায় কোকা-কোলা ও পার্নো রিকার্ড কার্লসবার্গের পাশাপাশি জনপ্রিয় সফট ড্রিংক নির্মাতা কোকা-কোলা এবং খ্যাতনামা ওয়াইন ও স্পিরিট প্রস্তুতকারক ফরাসি সংস্থা ‘পার্নো রিকার্ড’-ও তাদের ভারতীয় ব্যবসাকে দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত করার প্রস্তুতি জোরকদমে শুরু করেছে। ভারতীয় বাজারের বিশাল চাহিদা এবং সাম্প্রতিক দুর্দান্ত ব্যবসায়িক প্রবৃদ্ধিকে কাজে লাগাতেই এই সিদ্ধান্ত।
উল্লেখ্য, শেষ সেপ্টেম্বরের ত্রৈমাসিকে ভারতে পার্নো রিকার্ডের বিক্রি এক ধাক্কায় ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ভারতীয় বাজারের সুদৃঢ় অর্থনীতির কথা স্মরণ করিয়ে দেয়।
বাজার বিশেষজ্ঞদের মতে, এই ৩টি বহুজাতিক জায়ান্ট শেয়ার বাজারে পা রাখলে ভারতীয় আইপিও বাজারে যেমন বিশাল অংকের মূলধন আসবে, তেমনই সাধারণ ও খুচরো বিনিয়োগকারীদের জন্য এটি এক আকর্ষণীয় ও লাভজনক বিনিয়োগের সুযোগ তৈরি করবে।