ছট পূজোর আগে দিল্লির রাজনীতিতে জলঘোলা, আপ বনাম বিজেপি যুদ্ধ তুঙ্গে!

কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত যৌথভাবে সোনিয়া বিহার থেকে জগৎপুর পর্যন্ত বহুল প্রতীক্ষিত ‘নমো যমুনা রিভার সফারি’-র উদ্বোধন করেছেন। যাত্রীদের জন্য সোনিয়া বিহার থেকে জগৎপুরের শনি মন্দির পর্যন্ত প্রায় ৩৫ থেকে ৪৫ মিনিটের ট্রিপের ব্যবস্থা করা হয়েছে। টিকিটের দাম রাখা হয়েছে ৫০০ টাকা এবং প্রবেশমূল্য ৫০ টাকা। উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত আম আদমি পার্টির (AAP) পূর্ববর্তী সরকারকে তীব্র নিশানা করে বলেন, “দিল্লিবাসী এমন এক সরকার পেয়েছে যা উন্নয়ন ও ঐতিহ্যের পাশাপাশি মানুষের খুশিরও খেয়াল রাখে। আগের সরকারের আমলে ছট পূজোর জন্য যমুনার ঘাটে যেতে পর্যন্ত বাধা দেওয়া হতো, মামলা ঠুকে দেওয়া হতো। কিন্তু আমাদের কমল ফুল সরকার ক্ষমতার প্রথম বছর থেকেই যমুনায় উৎসবের পরিবেশ ফিরিয়ে এনেছে।” আগের সরকারের নেতাদের ‘চিন্তু-মিন্টু’ কটাক্ষ করে তিনি বলেন, তাঁদের মন্তব্যে দিল্লির কাজের গতি থামবে না।অন্যদিকে, আপ নেতা সৌরভ ভরদ্বাজ এই উদ্বোধনের কড়া সমালোচনা করে অভিযোগ করেন, সরকার পুরনো নৌকা চালনাকেই বিশাল উন্নয়ন হিসেবে উপস্থাপন করে নদী পরিষ্কারের ভুয়ো দাবি করছে। দূষণ নিয়ে সাফারের (SAFAR) তথ্য টেনে তিনি দাবি করেন, দীপাবলিতে দিল্লির বায়ু দূষণের মূল কারণ পরালি পোড়ানো ছিল না, বাতাস পাকিস্তানের দিকে বইছিল। বায়ু ও জলের প্রকৃত উন্নতি না করে সরকার কেবল চোখধাঁধানো প্রচার চালাচ্ছে বলে তিনি দাবি করেন।