বিধায়কের দাদাগিরি! পথ ছাড়তে দেরি হওয়ায় উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের বেধড়ক মার তৃণমূল নেতার?

বিধায়ক মানেই কি আইনের ঊর্ধ্বে? পথ ছাড়তে কয়েক সেকেন্ড দেরি হওয়ায় খোদ উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের গায়ে হাত তোলার অভিযোগ উঠল করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে। নদিয়ার এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। উচ্চ-মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার দিনে খোদ জনপ্রতিনিধির এমন আচরণে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন বিধায়কের গাড়ি যাওয়ার সময় সামনে ছিল একদল উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থী। ব্যস্ত রাস্তায় বিধায়কের পাইলট ভ্যান বারবার হর্ন দিলেও ভিড়ের কারণে পথ ছাড়তে কিছুটা সময় লাগে পড়ুয়াদের। অভিযোগ, এতেই মেজাজ হারান বিধায়ক। গাড়ি থেকে নেমে তিনি পড়ুয়াদের মারধর করেন বলে অভিযোগ। পরীক্ষার আগে এমন অনভিপ্রেত ঘটনায় হতবাক হয়ে যায় ছাত্রছাত্রীরা।

জনরোষ ও বিধায়কের সাফাই: ঘটনাটি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। বিধায়কের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন শয়ে শয়ে মানুষ। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিমলেন্দু সিংহ রায়। তাঁর দাবি, “পড়ুয়াদের মারধরের প্রশ্নই ওঠে না। বিজেপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে চক্রান্ত করে এই ঝামেলা পাকাচ্ছে এবং আমার নামে মিথ্যা বদনাম ছড়াচ্ছে।”

নির্বাচনের মুখে এই ঘটনায় নদিয়ার রাজনৈতিক সমীকরণ যেমন উত্তপ্ত হয়েছে, তেমনই প্রশ্ন উঠে