পৃথিবী থেকে এতটাই দূরে যে আলো পৌঁছাতে লাগে পুরো একদিন! নাসার ভয়েজার-১ গড়ল অবিশ্বাস্য ইতিহাস

মহাকাশ বিজ্ঞানের দুনিয়ায় ফের এক যুগান্তকারী ও চমকপ্রদ ইতিহাস সৃষ্টি করল নাসার কিংবদন্তি মহাকাশযান ভয়েজার-১ (Voyager 1)। পৃথিবী থেকে প্রায় ২৬ বিলিয়ন কিলোমিটার বা ১৬ বিলিয়ন মাইলেরও বেশি দূরত্ব অতিক্রম করে এটি এমন এক মাইলফলক স্পর্শ করেছে, যা মানব ইতিহাসের এর আগে কখনও হয়নি। বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, এটিই প্রথম মানবসৃষ্ট বস্তু যা পৃথিবী থেকে এক ‘আলোক-দিন’ (Light-day) দূরত্বে পৌঁছে গেছে। এর সহজ অর্থ হলো, পৃথিবী থেকে কোনো বেতার বার্তা বা সিগন্যাল পাঠালে তা এই মহাকাশযানে পৌঁছাতে এখন পুরো ২৪ ঘণ্টা সময় লাগবে!
১৯৭৭ সালের ৫ই সেপ্টেম্বর মহাশূন্যে পাড়ি দিয়েছিল ভয়েজার-১। দীর্ঘ ৪৯ বছর, ২ মাস ও ১১ দিন ধরে মহাকাশের সুদূর প্রান্তে অবিরাম ছুটে চলেছে এটি। সৌরজগতের সীমানা পেরিয়ে মহাশূন্যের এমন এক অজানা প্রান্তে এটি অবস্থান করছে, যেখান থেকে একের পর এক রেকর্ড গড়ে চলেছে এই মহাকাশযানটি।
সবচেয়ে বড় বিস্ময়ের বিষয় হলো, এত বছর ধরে মহাশূন্যে থেকেও কীভাবে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ বা শক্তি পাচ্ছে ভয়েজার-১? মহাকাশ গবেষণার ইতিহাসে এই প্রশ্নটি এখন বিজ্ঞানীদেরও ভাবিয়ে তুলেছে। নাসার এই সুদূর অভিযাত্রার নতুন এই সাফল্য মহাকাশ বিজ্ঞানের মুকুটে এক নতুন ফলক যোগ করল।