পুজোর মণ্ডপে কেন কান্না থামছিল না কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের? ক্যামেরাবন্দি আবেগঘন মুহূর্তে শোরগোল!

মা কালীর আরাধনায় মেতে উঠে হঠাৎই চরম আবেগপ্রবণ হয়ে পড়লেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পুজোর মণ্ডপে প্রতিমা দর্শন করতে গিয়ে এক নজিরবিহীন দৃশ্য ক্যামেরাবন্দি হলো। শ্রীরামপুরের সাংসদকে দেখা গেল সাক্ষাৎ দেবীমূর্তি জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে! কখনো কাতর প্রার্থনায় হাত জোড় করছেন, তো কখনো চোখের জল মুছছেন নিজের রুমাল দিয়ে। তৃণমূলের এই ডাকাবুকো প্রবীণ রাজনীতিবিদের এমন কাতর ও রূপ দেখে উপস্থিত ভক্ত ও অনুগামীরাও মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যান।
এমনিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্য রাজনীতিতে তাঁর চাঁচাছোলা বক্তব্য ও আক্রমণাত্মক মেজাজের জন্যই বেশি পরিচিত। কিন্তু সেই কল্যাণবাবুকেই মা কালীর চরণে এভাবে শিশুর মতো কাঁদতে দেখে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। খবর ছড়িয়ে পড়তেই রাজ্য রাজনীতির অন্দরে শুরু হয়েছে জোর জল্পনা। তবে কি কোনো বড় অভ্যন্তরীণ মানসিক টানাপোড়েন কাজ করছে তাঁর পেছনে? নাকি রাজনীতির জটিল প্যাঁচের বাইরে এসে মায়ের কাছে নিজেকে সঁপে দিলেন তিনি? ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ভাইরাইল হয়েছে, যা নিয়ে জল্পনা এখন তুঙ্গে।