পকেট খালি হওয়ার আগেই জানুন! ১ অক্টোবর থেকে বদলে গেল ব্যাঙ্কিং, ইউপিআই ও পেমেন্টের ৫ বড় নিয়ম

অক্টোবর মাসের প্রথম দিন থেকেই দেশের সাধারণ মানুষের আর্থিক লেনদেন, বিনিয়োগ, পেনশন এবং আয়কর সংক্রান্ত নিয়মে একাধিক বড় ও গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হয়েছে। ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট, ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS), UPI লেনদেন এবং ট্যাক্স অডিট রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা—সবক্ষেত্রেই নতুন আপডেট চলে এসেছে। চলতি মাসে রেপো রেট নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) মনিটারি পলিসি কমিটিও।
নতুন নিয়মের মধ্যে উল্লেখযোগ্য হলো বাল্ক ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার প্রতিদিন সকাল ১০টার মধ্যে ব্যাঙ্কগুলির ওয়েবসাইটে প্রকাশ করার কড়াকড়ি। পাশাপাশি, ন্যাশনাল পেনশন সিস্টেমের (NPS) গ্রাহকদের জন্য পয়েন্ট অফ প্রেজেন্স (PoP) চার্জের কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে, যেখানে নতুন PRAN খোলা এবং সম্পদের পরিমাণের ভিত্তিতে চার্জ কাটবে। অন্যদিকে, নির্দিষ্ট P2M UPI লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR চালুর বিষয়েও নির্দেশিকা রয়েছে, যা ব্যবসায়ীদের সাধারণ গ্রাহকদের ওপর চাপাতে নিষেধ করা হয়েছে। আয়কর সংক্রান্ত ক্ষেত্রেও বড় স্বস্তি দিয়ে ২০২৬-২৭-এর ট্যাক্স অডিট রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ২১ অক্টোবর এবং আইটিআর জমার শেষ তারিখ ২১ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। এছাড়া আগামী ৫ থেকে ৭ অক্টোবর RBI-এর মনিটারি পলিসি কমিটির বৈঠকে রেপো রেট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে, যা আগামী দিনে ঋণের সুদের হারকে প্রভাবিত করতে পারে। তাই এই পরিবর্তনের সঙ্গে আপডেট থাকা আর্থিক ঝুঁকি এড়াতে অত্যন্ত জরুরি।