দু’বছর ঘরবন্দি, বিছানা ছাড়েননি! বলিউড অভিনেতার এমন চরম দুরবস্থা দেখে শিউরে উঠলেন খোদ বন্ধু

নব্বই ও দুই হাজারের দশকে বড় পর্দায় দাপিয়ে অভিনয় করেছেন যিনি, ‘জোশ’, ‘দস্তক’ কিংবা ‘লক্ষ্য’-র মতো জনপ্রিয় ছবিতে যাঁকে দেখে অভ্যস্ত ছিলেন দর্শকরা—আজ সেই অভিনেতা শরদ কাপুরের (Sharad Kapoor) জীবনের বাস্তব চিত্রটা যেন এক অচেনা উপন্যাসের মতো মর্মান্তিক। শারীরিক অসুস্থতা, একাকিত্ব এবং চরম আর্থিক সংকটে তলিয়ে গেছেন এই অভিনেতা। দীর্ঘ প্রায় দু’বছর ধরে তিনি কার্যত ঘরবন্দি জীবন কাটাচ্ছেন, বিছানা ছেড়ে উঠছেন না, এমনকি স্নান করার মতো অবস্থাও ছিল না তাঁর! সম্প্রতি এক পডকাস্টে অভিনেতা শরদ কাপুরের এই করুণ ও অসহায় অবস্থার কথা প্রকাশ্যে এনেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু হেমা চৌধুরী।

কীভাবে সামনে এল এই চাঞ্চল্যকর তথ্য?

হেমা চৌধুরী মূলত ‘বেজুবান ট্রাস্ট’ নামের একটি অ্যানিম্যাল শেল্টার বা কুকুরের আশ্রয়স্থল চালান। পডকাস্টে তিনি জানান, নিজের এলাকার কিছু পথ্য কুকুরকে উদ্ধার করতে গিয়েই প্রথম শরদ কাপুরের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরবর্তী সময়ে অভিনেতার বাসভবনে গিয়ে তাঁর ঘরের অন্দরের ছবি ও জীবনযাপনের করুণ দশা দেখে শিউরে ওঠেন তিনি। শরদের এই নাজুক পরিস্থিতি দেখে আর চুপ থাকতে পারেননি হেমা, বরং বলিউডের সহকর্মী ও সাধারণ মানুষের কাছে সাহায্যের আকুল আবেদন জানান।

পরিবারের দূরত্ব ও সম্পত্তি নিয়ে সংশয়

শরদের এই চরম দুর্দিনে তাঁর পরিবারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বন্ধু হেমা। তিনি জানান, অভিনেতার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও বিশেষ কোনো সাড়া মেলেনি। হেমার দাবি, তিনি শরদের ভাইয়ের সঙ্গে কথা বলে অভিনেতার পাশে দাঁড়ানোর অনুরোধ করেছিলেন। কিন্তু ভাই সেই আবেদনে সাড়া দেননি। পরিবার কেন এমন উদাসীন, তা নিয়ে সম্পত্তি সংক্রান্ত কোনো পারিবারিক বিরোধ থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন হেমা। রূপোলি পর্দার আলো ঝলমলে দুনিয়া থেকে দূরে এক কোণে এভাবে হারিয়ে যাওয়া এক তারকার এই লড়াই এখন ইন্ডাস্ট্রিতে গভীর শোক ও প্রতিবাদের ঝড় তুলেছে।