জন্মাষ্টমীতে গোপালের কৃপা পেতে মেনে চলুন এই বিশেষ টোটকা! বাড়িতে সুখ-সমৃদ্ধি ফেরাতে আজই করুন এই কাজগুলি

আর মাত্র কয়েকদিন পরেই মহাসমারোহে পালিত হতে চলেছে জন্মাষ্টমীর পবিত্র উৎসব। হিন্দু পঞ্জিকা অনুযায়ী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই এই বিশেষ দিনে ঘরে ঘরে গোপাল পুজো করার বিশেষ ঐতিহ্য রয়েছে। জ্যোতিষবিদদের মতে, ভাদ্র কৃষ্ণা অষ্টমীর এই শুভ তিথিতে কিছু সহজ অথচ অত্যন্ত কার্যকরী নিয়ম মেনে চললে শ্রীকৃষ্ণের অশেষ কৃপা লাভ করা সম্ভব।
জন্মাষ্টমীর দিন গোপালকে তুষ্ট করতে কেশর মেশানো ক্ষীর ভোগের নিবেদন করার বিধান রয়েছে। সম্ভব হলে এই দিন সারাদিন উপবাস রেখে সন্ধ্যার পর পুজো সেরে তবেই অন্নগ্রহণ করা উচিত এবং বাড়িতে সম্পূর্ণ নিরামিষ আহার বজায় রাখা বাধ্যতামূলক। এছাড়া বাড়িতে ছোট দোলনা থাকলে গোপালকে তাতে অবশ্যই দোলানো এবং তুলসীর মালা পরানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
পুজোর অন্যতম গুরুত্বপূর্ণ আচার হলো গোপালের অভিষেক। জন্মাষ্টমীর দিন কাঁচা দুধের সঙ্গে গোলাপ বা পদ্ম ফুলের পাপড়, গোলাপ জল, সাদা চন্দন এবং সামান্য কর্পূর মিশিয়ে গোপালের অভিষেক করা উচিত। এর পাশাপাশি, গোপালের সারা শরীরে ঘি বা মাখন মাখিয়ে রূপোর পাত্র বা দক্ষিণাবর্ত শঙ্খে কাঁচা দুধ ও গঙ্গাজল একসঙ্গে মিশিয়ে স্নান করানোর রীতি রয়েছে। বাস্তু ও জ্যোতিষ মতে, পুজোর দিন গোপালের হাতে একটি রূপোর বাঁশি দিয়ে তা টাকা রাখার জায়গায় এবং পুজোর ঘরে ময়ূরের পালক রাখলে ঘরে সুখ-সমৃদ্ধি বজায় থাকে। সামর্থ্য অনুযায়ী এই দিন কিছু শিশুকে খাবার খাওয়ালেও পুণ্য লাভ হয়।