গত ১৫ বছরে বাংলাকে একেবারে তছনছ করে দিয়েছে!” খাস দুর্গাপুরের মাটিতে দাঁড়িয়ে অভিষেককে লক্ষ্য করে তুলোধনা মন্ত্রীর

রাজ্যের রাজনীতিতে তরজা যেন থামার নামই নিচ্ছে না! এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চরম ভাষায় আক্রমণ শানালেন বিজেপি নেত্রী তথা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। খাস বাংলায় গত দেড় দশকের শাসনকাল নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন যে, বাংলাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে আজ অনেকে নিজেদের নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে তুলনা করছেন!

অগ্নিমিত্রার এই মেগা আক্রমণ ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শাসক ও বিরোধী শিবিরের এই বাকযুদ্ধ যে আগামী দিনে আরও চরমে উঠবে, তা বলাই বাহুল্য।

Aditi Banik
  • Aditi Banik