কোলাঘাটে ৮,৭০০ কোটি টাকার ২২টি জাতীয় ও রাজ্য মহাসড়ক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর, পশ্চিমবঙ্গকে ১ লক্ষ কোটি টাকা দেওয়ার ঘোষণা গডকড়ির

রাজ্যে এসেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী। কোলাঘাটে ৮ হাজার ৭০০ কোটি টাকা খরচ করে তৈরি হতে চলা ২২টি জাতীয় ও রাজ্য মহাসড়ক প্রকল্পের উদ্বোধন ও নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠান থেকে পশ্চিমবঙ্গকে ১ লক্ষ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা নিতিন গডকড়ি। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর কাছে আর্জি জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, জমি পশ্চিমবঙ্গ সরকার দেবে। এ ছাড়াও পশ্চিমবঙ্গকে সাহায্য করার কথাও বলেন তিনি।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই অনুষ্ঠান থেকে বলেন, “নতুন সরকার আপনারই। আপনাকেই এই সরকারকে সাহায্য করতে হবে। জমি আমরা দেব। আমি যখন বিরোধী দলনেতা ছিলাম, তখন বারবার আপনার কাছে গিয়েছি। আপনি অনেক ভালবাসা দিয়েছেন। এত ভালবাসা দিয়েছেন, পথ দেখিয়েছেন আমাকে; আপনার আশীর্বাদে, মোদিজির নেতৃত্বে এই সরকার তৈরি হয়েছে। জনতা অনেক আশা নিয়ে অপেক্ষা করছে। আপনি যেমন উত্তর প্রদেশ, রাজস্থান ও মহারাষ্ট্রকে তৈরি করে দিয়েছেন, পশ্চিমবঙ্গকেও করে দিন।”

শুভেন্দু অধিকারী বলেন, “আজ দিল্লি থেকে হরিদ্বার ৩ ঘণ্টায়, দিল্লি থেকে লখনউ ৫ ঘণ্টায় পৌঁছে যাওয়া যায়। আজ অসমের জাতীয় সড়কে আপনি রাফাল যুদ্ধবিমান নামিয়ে দিচ্ছেন। আপনি একজন বিকাশ পুরুষ। আপনি পশ্চিমবঙ্গকেও এমন দুই হাত খুলে সাপোর্ট করুন। সম্পূর্ণ পশ্চিমবঙ্গ আপনার সঙ্গে রয়েছে।”

এই সব প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের ১২টি জেলার সড়ক নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে। ১৯ নম্বর জাতীয় সড়কের পালসিট থেকে ডানকুনি পর্যন্ত অংশ ৬ লেন হাইওয়েতে পরিণত করা। এর জন্য ইতিমধ্যেই খরচ হয়েছে ২ হাজার ১৯৩ কোটি টাকা। এ ছাড়াও ১২ নম্বর জাতীয় সড়কের মধ্যে ফরাক্কা ব্যারাজের উপর ৫২১ কোটি টাকা ব্যয়ে চার লেনের নতুন সেতুর কাজ সম্পন্ন হয়েছে। তার উদ্বোধন হয় আজ।

উল্লেখ্য, কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রীর এই সফর রাজ্যের infrastructural উন্নয়নে নতুন গতি আনতে পারে বলে মনে করা হচ্ছে। কোলাঘাটের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর কেন্দ্র-রাজ্য সহযোগিতার বার্তা এবং ১ লক্ষ কোটি টাকার প্রকল্পে অনুমোদনের আশ্বাস রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

Pratik Saha
  • Pratik Saha