কর্নাটকে ইতিহাস গড়ল ‘রামায়ণ: পার্ট ১’! পিছনে ফেলল ‘ধুরন্ধর ২’ ও ‘বাহুবলী ২’-কে, আয় কত?

কর্নাটকে বিভিন্ন ভাষা মিলিয়ে প্রায় ১৫৫ কোটি টাকা আয় করে শীর্ষস্থান দখল করেছে ‘রামায়ণ: পার্ট ১’। এর ফলে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’, এসএস রাজামৌলির ‘বাহুবলী ২’ এবং ‘পুষ্পা ২’-এর মতো ছবিগুলিকে পেছনে ফেলে দিয়েছে এটি। কর্ণাটকের বক্স অফিসে ১৫০ কোটি টাকার অঙ্ক ছোঁয়া প্রথম অ-কন্নড় ছবিও হয়ে উঠেছে ‘রামায়ণ’।

সাধারণত কর্ণাটকের বাজারে মূলত কন্নড় ছবির পাশাপাশি তামিল ও তেলেগু ছবিগুলিই বড় সাফল্য পেত এবং হিন্দি ছবির দৌড় বেশ সীমিত থাকত। অতীতে ২০১০ সালে রজনীকান্তের ‘এথিরান’ প্রায় ৮ কোটি টাকা এবং ২০১৫ সালে বিক্রমের ‘আই’ প্রায় ১৩.৫ কোটি টাকা আয় করেছিল। ২০১৭ সালে ‘বাহুবলী ২’ প্রায় ১২৯ কোটি টাকা আয় করে দীর্ঘদিন সেই রেকর্ড ধরে রেখেছিল। চলতি বছরে ‘ধুরন্ধর ২’ ১৪১.৫০ কোটি টাকা আয় করে সেই রেকর্ড ভাঙলেও, এবার সেই জায়গা দখল করে নিল ‘রামায়ণ: পার্ট ১’।

কর্নাটকের সর্বোচ্চ আয়কারী অ-কন্নড় ছবির তালিকা (আনুমানিক)

  • রামায়ণ (২০২৬): ১৫৫ কোটি টাকা

  • ধুরন্ধর ২ (২০২৬): ১৪১.৫০ কোটি টাকা

  • বাহুবলী ২ (২০১৭): ১২৯ কোটি টাকা

  • পুষ্পা ২ (২০২৪): ৯৮.৪১ কোটি টাকা

এর পাশাপাশি কর্ণাটকের সামগ্রিক সর্বোচ্চ আয়কারী ছবির শীর্ষ পাঁচেও জায়গা করে নিয়েছে ‘রামায়ণ: পার্ট ১’। বিশ্বব্যাপী মাত্র ১৭ দিনে ১,৬৫১ কোটি টাকার আয়ের সুবাদে বক্স অফিসে ছবিটির দাপট অব্যাহত রয়েছে।