এ কী কাণ্ড! শেয়ার বাজারে পা রাখতেই ইতিহাস গড়ল জিও, আকাশ ছোঁয়া সাফল্যে কী বললেন আকাশ আম্বানি?

শেয়ার বাজারে দুর্দান্ত অভিষেকের মাধ্যমে ইতিহাস গড়ল রিল্যায়েন্সের টেলিকম শাখা জিও প্ল্যাটফর্মস। বুধবার বাজারে তালিকাভুক্ত হতেই শেয়ারের দাম প্রায় ২৩ শতাংশ পর্যন্ত লাফিয়ে ওঠে এবং এর বাজার মূল্যায়ন পৌঁছে যায় ১২ লক্ষ কোটি টাকারও বেশি। এর ফলে জিও এখন দেশের দ্বিতীয় সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে। আইপিও লঞ্চের মাত্র ৯৫ মিনিটের মধ্যেই এটি সম্পূর্ণ সাবস্ক্রাইব হয়ে যায় এবং মোট ৭.৫ লক্ষ কোটি টাকার রেকর্ড আবেদন জমা পড়ে।

এই ঐতিহাসিক সাফল্য উপলক্ষে এনএসই-র লিস্টিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানি, নীতা আম্বানি, ইশা, আকাশ এবং অনন্ত আম্বানি। এই মুহূর্তটিকে জিওর যাত্রার শেষ পর্যায় নয়, বরং এক নতুন যুগের সূচনা বলে অভিহিত করেছেন ব্যবস্থাপনা পরিচালক আকাশ আম্বানি। তিনি বলেন, গত ১০ বছরে জিও যেভাবে ডেটাকে সাধারণ মানুষের নাগালে পৌঁছে দিয়েছে, ঠিক তেমনই আগামী ১০ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড এবং স্যাটেলাইট কমিউনিকেশন বা মহাকাশ যোগাযোগের মতো সর্বাধুনিক প্রযুক্তি প্রতিটি ভারতীয়ের জীবন বদলে দেবে। বিশ্বের দরবারে ভারতের প্রযুক্তিগত ক্ষমতা তুলে ধরে দেশের তেরঙাকে আরও উঁচুতে উড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছে আম্বানি পরিবার।