এক দিনে সপ্তমী, অষ্টমী ও নবমী! বিবেকনগর রামকৃষ্ণ মঠে জগদ্ধাত্রী পুজোয় ভক্তদের ঢল

প্রাচীন রীতি, শাস্ত্রীয় আচার এবং ঐতিহ্য বজায় রেখে আগরতলার বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে মহাসমারোহে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়েছে। প্রথা ও নির্ধারিত তিথি অনুযায়ী, বৃহস্পতিবার একসঙ্গে সপ্তমী, অষ্টমী এবং নবমী—এই তিন তিথির পুজো সম্পন্ন হয়। পুজোর বিশেষ এই আয়োজনকে কেন্দ্র করে সকাল থেকেই মঠ প্রাঙ্গণে ভক্ত ও পুণ্যার্থীদের ভিড় জমতে দেখা যায়।

প্রতি বছরের মতো এবারও মঠের নির্ধারিত রীতিনীতি মেনে পূজা-অর্চনা, চণ্ডীপাঠ, আরতি এবং ভক্তিগীতির মধ্য দিয়ে উৎসবের আবহ তৈরি হয়। এক দিনে তিন তিথির পুজো অনুষ্ঠিত হওয়ায় ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা মা জগদ্ধাত্রীর দর্শন ও আশীর্বাদ নিতে মঠে ভিড় করেন। শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে পুরো অনুষ্ঠানটি সম্পন্ন হয় এবং আগত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের ব্যবস্থাও করা হয়।