আর স্ক্রোল নয়! ইনস্টাগ্রাম ও ফেসবুকে বাচ্চাদের স্ক্রিন টাইম শেষ, ২ ঘণ্টা পরেই অ্যাপ বন্ধ!

ইনস্টাগ্রাম ও ফেসবুকের অতি ব্যবহার ঠেকাতে এবার কঠোর পদক্ষেপ নিল মেটা। অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য স্ক্রিন টাইম কঠোরভাবে সীমিত করার বড় ঘোষণা সামনে এসেছে, যা সোশ্যাল মিডিয়া ব্যবহারের চেনা ছবিটা পুরোপুরি বদলে দিতে চলেছে। নতুন এই নিয়ম অনুযায়ী, শিশুদের আসক্তি কমাতে অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে একাধিক কড়া সময়সীমা ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হচ্ছে।
যে নতুন নিয়মগুলো আসছে:
স্বয়ংক্রিয় নাইট মোড: রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত অপ্রাপ্তবয়স্কদের জন্য ফিড, স্টোরিজ, রিলস এবং এক্সপ্লোর পেজ সম্পূর্ণ বন্ধ থাকবে।
দৈনিক সময়সীমা: শিশুদের সুরক্ষার কথা মাথায় রেখে অ্যাপ ব্যবহারে দৈনিক সর্বোচ্চ ২ ঘণ্টার সীমা নির্ধারণ করা হয়েছে। সময়সীমা পার হলেই অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
বারংবার অ্যালার্ট: একটানা ১৫ মিনিট ব্রাউজিং করার পরেই প্রথম সতর্কতা আসবে। এরপর ৬০ ও ৯০ মিনিটে আরও রিমাইন্ডার পাঠানো হবে।
নোটিফিকেশন ও অটোপ্লে নিয়ন্ত্রণ: স্ট্যান্ডার্ড মোডে সকাল ৮টা থেকে রাত ৩টা পর্যন্ত নোটিফিকেশন ডিফল্টভাবে মিউট থাকবে। পাশাপাশি ভিডিওর স্বয়ংক্রিয় অটোপ্লে অপশনও বন্ধ করে দেওয়া হয়েছে।
এআই-এর নজরদারি: ১৩ বছরের কম বয়সী শিশুদের অ্যাকাউন্ট চিহ্নিত করতে এবং তা প্ল্যাটফর্ম থেকে সরাতে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল ব্যবহার করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলদের সঙ্গে মেটার প্রায় ১৮ বিলিয়ন ডলারের একটি বিশাল সমঝোতার পরই এই পরিবর্তনগুলো আনা হয়েছে। এর ফলে ১৩ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীরা এখন থেকে আরও নিরাপদ ও নিয়ন্ত্রিত ডিজিটাল অভিজ্ঞতা পাবে।