অগ্নিবীরদের জন্য বড় ধামাকা! অবসরের ঠিক দিনকয়েক আগেই সেনায় বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত সরকারের

দেশের সশস্ত্র বাহিনীতে অগ্নিপথ প্রকল্পের আওতায় নিযুক্ত ‘অগ্নিবীর’-দের নিয়ে এক বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র সরকার। ২০২৬ সালের ২১শে নভেম্বর সেনায় ৪ বছরের কার্যকাল শেষ করে অবসর নেওয়ার কথা অগ্নিবীরদের প্রথম ব্যাচের। কিন্তু সেই নির্দিষ্ট মেয়াদের শেষলগ্নে পৌঁছে এবার তাঁদের সার্ভিস বা চাকরির মেয়াদ আরও বৃদ্ধি করার বিষয়ে এক গুরুত্বপূরণ প্রস্তাব বিবেচনা করছে ভারত সরকার।
প্রশাসন ও সেনা সূত্রে খবর, এই বিষয়ে ইতিবাচক ঘোষণা খুব শীঘ্রই প্রকাশ্যে আসতে পারে।
উচ্চপর্যায়ের বৈঠক ও খসড়া প্রস্তাব: প্রতিরক্ষা মন্ত্রক ও শীর্ষ সামরিক মহলে অগ্নিপথ প্রকল্পের রূপরেখায় প্রয়োজনীয় কিছু পরিবর্তনের সম্ভাবনা নিয়ে ইতিপূর্বে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় বিমানবাহিনীতে কার্যরত প্রথম ব্যাচের সেনাকর্মীদের পারফর্ম্যান্স ও বাহিনীর ভবিষ্যৎ প্রয়োজনের কথা মাথায় রেখেই পরিষেবা সম্প্রসারণের (Service Extension) এই নতুন সিদ্ধান্তটি বাস্তবায়নের পথে হাঁটছে কেন্দ্র।
অবসরের পূর্বেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা: বর্তমানে বহাল থাকা অগ্নিপথ স্কিম অনুযায়ী, ৪ বছরের মেয়াদ শেষে মোট নিয়োগপ্রাপ্তদের মধ্যে ২৫ শতাংশকে সেনাবাহিনীতে স্থায়ীভাবে রেখে বাকিদের এককালীন পরিষেবা তহবিল প্রদান করে অবসর দেওয়া হয়। তবে বর্তমান প্রস্তাবটি বাস্তবায়িত হলে সেই স্থায়ী করার শতাংশের হার যেমন বাড়তে পারে, তেমনই প্রথম ব্যাচের চূড়ান্ত অবসরের দিন অর্থাৎ ২১শে নভেম্বরের পূর্বেই গোটা পরিকল্পনা নিয়ে কেন্দ্র একটি বড়সড় ও স্পষ্ট বিজ্ঞপ্তি জারি করতে পারে।
প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্ষমতা আরও মজবুত করতেই অগ্নিপথ নীতিতে এই নমনীয়তা আনা হচ্ছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে।