হঠাৎ মাথা ঘুরে অন্ধকার দেখছেন? অজ্ঞান হওয়ার আগে শরীর যে বিপদঘণ্টা বাজায়!

প্রতিদিন কাজের ব্যস্ততায় সামান্য মাথা ঘোরানো বা দুর্বলতাকে আমরা অনেকেই সাধারণ ক্লান্তি বলে উড়িয়ে দিই। অথচ চিকিৎসকদের মতে, হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার আগে শরীর বেশ কিছু সূক্ষ্ম অথচ গুরুতর সংকেত বা উপসর্গ দেয়, যা অবহেলা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে।
বিশেষজ্ঞদের সতর্কবার্তা অনুযায়ী, হঠাৎ চোখে অন্ধকার দেখা, অতিরিক্ত ঘাম হওয়া, ঠান্ডা লাগা অনুভূতি, বমি ভাব, কিংবা হৃদস্পন্দন অস্বাভাবিক দ্রুত হওয়া—এগুলি সবই অজ্ঞান হওয়ার পূর্বলক্ষণ। রক্তচাপ হঠাত্ কমে যাওয়া, মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি বা ডিহাইড্রেশনের কারণে এমনটা হতে পারে। এছাড়া স্নায়বিক সমস্যা বা হৃদরোগের প্রাথমিক লক্ষণ হিসেবেও এটি দেখা দিতে পারে। তাই এই ধরনের উপসর্গ ঘন ঘন দেখা দিলে দেরি না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং রক্তচাপ বা ইসিজি পরীক্ষা করানো জরুরি। সচেতনতাই পারে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে।