গর্ভনিরোধক পিলের অতিরিক্ত সেব কি ডেকে আনছে ক্যানসার? চিকিৎসকদের চাঞ্চল্যকর সতর্কবার্তা!

পরিবার পরিকল্পনা ও জন্মনিয়ন্ত্রণ বা হরমোনের ভারসাম্য বজায় রাখতে বর্তমানে বহু নারী নিয়মিত গর্ভনিরোধক পিল বা ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল সেবন করে থাকেন। কিন্তু চিকিৎসকদের মতে, চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘকাল ধরে এই কৃত্রিম হরমোনযুক্ত ওষুধ খাওয়ার ফলে শরীরে মারাত্মক বিরূপ প্রভাব পড়তে পারে। সাম্প্রতিক স্বাস্থ্য গবেষণায় দেখা গেছে, দীর্ঘমেয়াদী পিল ব্যবহারের কারণে স্তন ক্যানসার, জরায়ু মুখ বা ওভারিয়ান ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
গর্ভনিরোধক ট্যাবলেটে থাকা কৃত্রিম ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন শরীরের স্বাভাবিক হরমোন চক্রকে ব্যাহত করে, যার ফলে রক্ত জমাট বাঁধা, উচ্চ রক্তচাপ এবং লিভারের মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে যাদের বংশগত রোগ বা অন্যান্য শারীরিক জটিলতা রয়েছে, তাদের ক্ষেত্রে এই ধরনের ওষুধ আরও বেশি ঝুঁকিপূর্ণ। তাই বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ছাড়া একটানা জন্মনিয়ন্ত্রণ পিল সেবন করা থেকে বিরত থাকুন এবং নিরাপদ বিকল্প বেছে নিন।