ওটিটি-তে ধামাকা! আমির খানের ‘সিতারে জমিন পর’ থেকে ‘মামলা লিগাল হ্যায় ২’—কোথায় কী দেখবেন?

চলতি সপ্তাহের শুক্রবার ওটিটি প্ল্যাটফর্মগুলোতে বিনোদনের জোয়ার আসতে চলেছে। ড্রামা, থ্রিলার থেকে শুরু করে কোর্টরুম ড্রামা—সব স্বাদের কনটেন্ট নিয়ে হাজির হচ্ছে নেটফ্লিক্স, সোনি লিভ এবং প্রাইম ভিডিও। এই তালিকার সবচেয়ে বড় আকর্ষণ হলো আমির খানের ‘সিতারে জমিন পর’। প্রেক্ষাগৃহে মিশ্র প্রতিক্রিয়া পেলেও ৩ এপ্রিল থেকে ছবিটি সোনি লিভ-এ (Sony LIV) দেখা যাবে। নির্মাতারা স্পষ্ট করেছেন, এটি ‘তারে জমিন পর’-এর সিকুয়েল নয়, বরং সম্পূর্ণ ভিন্ন এক গল্প।
কোর্টরুম ড্রামা পছন্দ করলে আপনার জন্য থাকছে ‘মামলা লিগাল হ্যায়’ সিজন ২। প্রথম সিজনের ব্যাপক সাফল্যের পর নতুন চমক নিয়ে এটি ফিরছে নেটফ্লিক্সে। রহস্য ও থ্রিলারের খোঁজে থাকলে দেখতে পারেন সঞ্জয় মিশ্র ও নীনা গুপ্ত অভিনীত ‘বধ ২’। ঋণের দায়ে খুনের রহস্য নিয়ে তৈরি এই ছবিটিও ৩ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে। এছাড়া গণিতবিদের জীবনের টানাপোড়েন নিয়ে ‘মা কা সাম’ আসছে প্রাইম ভিডিওতে এবং স্প্যানিশ ক্রাইম ড্রামা ‘গ্যাংস অফ গ্যালিসিয়া’ সিজন ২ মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সে। তাই পছন্দের কনটেন্ট বেছে নিয়ে উইকেন্ড জমানোর প্রস্তুতি সেরে ফেলুন এখনই।