‘আমার যুদ্ধটা শেষ হলো…’ বিগ বস থেকে ভরত বাদ পড়তেই কেঁদে ভাসালেন স্ত্রী জয়শ্রী!

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় জমজমাটভাবে এগিয়ে চলা ‘বিগ বস বাংলা’-র মঞ্চে ফের বড়সড় অঘটন। গত সপ্তাহে আনসেফ জোনে থাকা তনুশ্রী রায় দাস, সোনামণি সাহা এবং ভরত কলের মধ্যে জনমতের নিরিখে রবিবারের পর্বে শো থেকে বাদ পড়লেন প্রবীণ অভিনেতা ভরত কল। ২৫ অক্টোবর তাঁর এই আচমকা বিদায়ে স্তব্ধ ভক্তমহল। ভরতের বাদ পড়ার পর সোশ্যাল মিডিয়ায় এক অত্যন্ত আবেগঘন পোস্ট শেয়ার করেছেন তাঁর সহধর্মিণী জয়শ্রী মুখার্জি।

ফেসবুকে জয়শ্রী লিখেছেন, “আমার যুদ্ধটা শেষ হলো। মানতে পারছি না তুমি বিগ বসে নেই। দুই মাস তুমি ভেতরে লড়াই করেছ, আর আমি বাইরে। খুব কষ্ট হচ্ছে। তবে আমার চোখে তুমিই বিগ বস উইনার।” একই সঙ্গে ভোটিং চলাকালীন কাছের মানুষদের আসল রূপ চিনেছেন বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। অন্যদিকে, ভরত কল নিজেও একটি পোস্ট করে দর্শক ও শো- কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। টলিউডের তারকাদের মতে, ভরতই এই মরসুমের আসল বিজয়ী।