পাইপলাইন না বসিয়েই লাখ লাখ টাকা হাওয়া? জল জীবন মিশনে এবার দার্জিলিং-কালিম্পঙেও তদন্ত!

জল জীবন মিশন প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগ এ বার ছড়িয়ে পড়ল উত্তরবঙ্গের আরও দুই জেলায়। কোচবিহার ও জলপাইগুড়ির পর এ বার দার্জিলিং এবং কালিম্পং জেলা থেকেও এই প্রকল্পে অনিয়মের অভিযোগ জমা পড়েছে রাজ্যের প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন প্রতিরোধ কমিশনে।

কী কী অনিয়মের অভিযোগ?

অভিযোগ অনুযায়ী, প্রকল্পের কাজের ক্ষেত্রে কোথাও পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে রয়েছে, আবার কোথাও পরিকাঠামো তৈরির কাজ অসম্পূর্ণ। আরও গুরুতর অভিযোগ হলো, বিস্তীর্ণ এলাকায় পাইপলাইন বসানোর কাজ না করেই লক্ষ লক্ষ টাকার পেমেন্ট বা বিল মিটিয়ে দেওয়া হয়েছে।

তদন্তের পরিধি বাড়ছে

জল জীবন মিশন প্রকল্পে আর্থিক দুর্নীতির অভিযোগের ভিত্তিতে কোচবিহার ও জলপাইগুড়ির পাশাপাশি এ বার দার্জিলিং এবং কালিম্পং জেলার বিষয়েও অনুসন্ধান শুরু করতে চলেছে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন কমিশন।