১০ হাজারের বেশি পদে নিয়োগে নবান্নের সিলমোহর, পরীক্ষার খরচ দেবে সরকারই! বড় ঘোষণা শুভেন্দুর

রাজ্যে পালাবদলের পর একাধিক সরকারি দফতরে শূন্যপদে নিয়োগের বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মোট ১০,১৪৬টি শূন্যপদে নিয়োগ করা হবে এবং পরীক্ষার্থীদের পরীক্ষার খরচ বহন করবে রাজ্য সরকারই।

কোন দফতরে নিয়োগ?

মুখ্যমন্ত্রী জানান, পিএসসি-র মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স, পঞ্চায়েত, পর্যটন এবং নগরোন্নয়ন দফতরে এই শূন্যপদগুলিতে নিয়োগ করা হবে বলে স্পষ্ট করেছেন তিনি।

পরীক্ষার খরচ ও সভা খরচে সাশ্রয়

নিয়োগের ঘোষণার পাশাপাশি পরীক্ষার খরচের বিষয়টিও তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য অনুযায়ী, নিয়োগ সংক্রান্ত পরীক্ষার খরচ রাজ্য সরকার বহন করবে।

এ ছাড়া সরকারি সভার খরচ নিয়েও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, পূর্বতন সরকারের আমলে সভা আয়োজনের জন্য যে পরিমাণ অর্থ ব্যয় হতো, বর্তমান সময়ে সেই খরচ কমেছে। আগের সরকারের তুলনায় এখন ২০ শতাংশ কম খরচে সভা করা যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।