২০২৭-এর শুরুতেই ভারতে ভিনফাস্টের ই-স্কুটার! ১০ লাখ ইউনিট তৈরির বড় পরিকল্পনা

ভিয়েতনামের অটোমোবাইল সংস্থা ভিনফাস্ট ২০২৭ সালের শুরুতে ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটার আনার প্রস্তুতি নিচ্ছে। শুরুতে দুটি মডেল দিয়ে যাত্রা শুরু করলেও ভবিষ্যতে বছরে ১০ লাখ ইউনিট উৎপাদনের সক্ষমতা তৈরির লক্ষ্য নিয়েছে সংস্থাটি। এর জন্য তামিলনাড়ুতে আলাদা প্রোডাকশন লাইন, ডিলার নেটওয়ার্ক এবং ব্যাটারি সোয়াপিং ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।