সিদ্ধান্ত নয়, প্রতিষ্ঠানেই আঘাত! হিমাচলে দাঁড়িয়ে বড় বার্তা প্রধান বিচারপতি সূর্যকান্তর

গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকদের সাংবিধানিক সংস্থাগুলির সিদ্ধান্তের সমালোচনা করার অধিকার রয়েছে, কিন্তু সেই প্রতিষ্ঠানগুলিকেই সরাসরি লক্ষ্যবস্তু করা অনুচিত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি (সিজেআই) সূর্যকান্ত। রবিবার হিমাচল প্রদেশের ধর্মশালায় সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ হিমাচল প্রদেশ (সিইউএইচপি)-এর দশম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এই বার্তা দেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, অনেক ক্ষেত্রেই মানুষ একটি নির্দিষ্ট সিদ্ধান্ত এবং তার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হন। তাঁর মতে, এই ধরনের প্রবণতা গণতন্ত্র টিকিয়ে রাখার ক্ষেত্রে অপরিহার্য প্রতিষ্ঠানগুলির প্রতি জনমানসে আস্থা ক্ষুণ্ণ করার আশঙ্কা তৈরি করে।