বিগ বসের ঘর থেকে বিদায় নিচ্ছেন সোনামণি? মাঝরাতে রহস্যময় পোস্টে জল্পনা তুঙ্গে!

টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সোনামণি সাহাকে নিয়ে উত্তেজনার পারদ চড়ছে সোশ্যাল মিডিয়ায়। গুঞ্জন উঠেছে, তবে কি রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা’-র সফর শেষ হতে চলেছে তাঁর? সম্প্রতি শো-এর অন্দরে এক কঠিন নমিনেশন টাস্ককে কেন্দ্র করে তৈরি হয়েছে চরম নাটকীয়তা। আর তাতেই সোনামণির ভাগ্য নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা।

এবারের নমিনেশন প্রক্রিয়ায় বিগ বস এক অভিনব ও কঠিন শর্ত রাখেন। প্রতিযোগীদের একে অপরকে এমন কিছু কাজের মাধ্যমে রাজি করাতে বলা হয়, যা তাঁদের জন্য কঠিন এক বলিদান। সেই নিয়ম মেনেই সোনামণি তাঁর সহ-প্রতিযোগী রাজবীর দে-কে বলেন, তাঁকে নমিনেশন থেকে বাঁচাতে হলে তাঁর হাত ও পা ওয়াক্স করতে হবে। কিন্তু রাজবীর এই শর্ত মানতে পরিষ্কার অস্বীকৃত জানান। সোনামণি ও রাজবীরের সম্পর্কের সমীকরণ বরাবরই বেশ জটিল ও নরমে-গরমে ভরা। এর আগেও একাধিক টাস্কে তাঁদের মধ্যে তীব্র মতবিরোধ ও অশান্তি দেখা গিয়েছিল। সোনামণি প্রকাশ্যেই অভিযোগ করেছিলেন যে, রাজবীর টাস্কের সময়ে অত্যন্ত হিংস্র ও আক্রমণাত্মক হয়ে ওঠেন, যা তাঁর জন্য অস্বস্তিকর। সেই রাজবীরের অনীহার কারণেই কি খাদের কিনারায় সোনামণির বিগ বস যাত্রা?

এদিকে পরিস্থিতি আরও ঘনীভূত হয়েছে শনিবার মধ্যরাতে সোনামণি সাহার অফিশিয়াল পেজ থেকে আসা একটি রহস্যময় বার্তার পর। সেখানে লেখা হয়েছে, ‘যেটা হবার, সেটা হবেই’। এই স্ট্যাটাস সামনে আসতেই অনুরাগীদের মধ্যে উৎকণ্ঠা চরমে পৌঁছেছে। এই সপ্তাহে রাজবীর, সোনামণি এবং তনুশ্রী নমিনেটেড ছিলেন। তবে রাজবীর ইতিমধ্যে অধিনায়ক বা ক্যাপ্টেনের দায়িত্ব পেয়ে যাওয়ায় তিনি নিশ্চিতভাবে নিরাপদ হয়েছেন। ফলে লড়াই সীমিত ছিল সোনামণি ও তনুশ্রীর মধ্যে। ঠিক এই মুহূর্তে সোনামণির এই cryptic পোস্ট কি তবে তাঁর বিদায়ের ইঙ্গিতবাহী? সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আজকের বিশেষ পর্ব ‘দাদার দরবার’-এ।