বক্স অফিসে এবার মহা-যুদ্ধ! ২০ নভেম্বর মুখোমুখি সানি দেওল ও ধনুশ, কাঁপবে সিনেমা হল?

২০২৬ সাল ইতিমধ্যেই বেশ কিছু ব্লকবাস্টার ছবির সাক্ষী থেকেছে। চলতি বছরের বক্স অফিসে সাফল্যের নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে ‘ধুরंधर ২’। অন্যদিকে, নভেম্বর মাসেই মুক্তি পাওয়া ‘রামায়ণ’ ইতিমধ্যেই ১০০০ কোটি টাকার বেশি ব্যবসা করে ইতিহাস গড়েছে। তবে বক্স অফিসের দৌড় এখানেই থামছে না। বছরের শেষভাগে অর্থাৎ নভেম্বরেই মুক্তি পেতে চলেছে আরও একগুচ্ছ প্রতীক্ষিত ছবি, যা বিনোদন জগতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি চর্চায় রয়েছে সাউথ সুপারস্টার ধনুশ এবং সাই পল্লবীর প্যান-ইন্ডিয়া ছবি ‘ওম: চ্যাপ্টার ১ উদহিরম- দ্য ব্লাড উড’ এবং বলিউড পাওয়ারহাউস সানি দেওলের বহুল প্রতীক্ষিত ছবি ‘সূর্য’। এই দুই হেভিওয়েট ছবির বক্স অফিস ক্ল্যাশ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
সম্প্রতি মুক্তি পেয়েছে ধনুশের ছবি ‘ওম: চ্যাপ্টার ১, উদহিরম: দ্য ব্লাড উড’-এর চোখধাঁধানো ট্রেলার। রাজকুমার পেরিয়াসামি পরিচালিত এই ছবিতে ধনুশকে এক পুরোপুরি ‘মাস’ এবং বিধ্বংসী অবতারে দেখা যাচ্ছে। ট্রেলারে মালায়ালম মেগাস্টার মামুট্টির শান্ত অথচ অত্যন্ত প্রভাবশালী উপস্থিতি ছবির গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি, আইপিএস অফিসার নিত্যা রেড্ডির ভূমিকায় সাই পল্লবীর তীক্ষ্ণ অভিব্যক্তি ও মারকাটারি তেওয়ার দর্শকদের নজর কেড়েছে। সব মিলিয়ে ট্রেলারটি অ্যাকশন, টানটান উত্তেজনা এবং বড় পর্দার ক্যানভাসে এক রাজনৈতিক ও সামাজিক সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে। আগামী ২০ নভেম্বর ২০২৬ তারিখে বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।
অন্যদিকে, পিছিয়ে নেই সানি দেওলের ‘সূর্য: অন্ত সে আরম্ভ তাক’। দীর্ঘ প্রতীক্ষার পর এই ছবির মুক্তির তারিখও চূড়ান্ত হয়ে গেছে এবং এটিও আগামী ২০ নভেম্বর ২০২৬-এ বড় পর্দায় আসছে। সানি ভক্তদের মধ্যে এই ছবি নিয়ে উন্মাদনা তুঙ্গে। ছবির পোস্ট-প্রোডাকশনের কাজ অনেক আগেই শেষ হয়েছিল, এবং নির্মাতারা সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন। সানি দেওলের চিরচপরিচিত মারকাটারি এবং রগচটা মেজাজ এবার বড় পর্দায় আরও একবার ঝড় তুলতে প্রস্তুত। যখন একই দিনে ধনুশের ‘ওম’ এবং সানি দেওলের ‘সূর্য’ প্রেক্ষাগৃহে মুখোমুখি হচ্ছে, তখন বক্স অফিসে এক রক্তক্ষয়ী লড়াই যে অবধারিত, তা বলাই বাহুল্য। দর্শকদের বিনোদনের মাত্র দ্বিগুণ হতে চলেছে, কারণ দুই ভিন্ন ঘরানার মেগাস্টার একই দিনে বক্স অফিসের দখল নিতে লড়বেন।