গ্রিসের রূপকথার বিয়ে! সাতপাকে বাঁধা পড়লেন সানরাইজার্স মালকিন কাভিয়া মারান ও সুরকার অনিরুদ্ধ?

ক্রিকেট প্রেমী থেকে শুরু করে বিনোদন দুনিয়া—সর্বত্রই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সানরাইজার্স হায়দ্রাবাদের কর্ণধার তথা মালকিন কাভিয়া মারান। নিজের নজরকাড়া সৌন্দর্য এবং চরম সাদাসিধাপনার জন্য তিনি বরাবরই অনুরাগীদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন। তবে এবার তিনি খবরের শিরোনামে এসেছেন সম্পূর্ণ অন্য একটি কারণে—তাঁর বহুচর্চিত ও জাঁকজমকপূর্ণ বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে। গুঞ্জন এবং জল্পনার অবসান ঘটিয়ে জনপ্রিয় সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কাভিয়া। তাঁদের এই রাজকীয় ডেস্টিনেশন ওয়েডিংয়ের প্রতিটি মুহূর্ত যেন এক রূপকথার গল্পকে হার মানায়।
প্রাপ্ত খবর অনুযায়ী, গ্রিসের প্যানোরামিক ব্যাকড্রপ এবং স্বপ্নীল প্রাকৃতিক পরিবেশকে বেছে নিয়েছিলেন এই তারকা জুটি। বিয়ের মূল অনুষ্ঠানে তাঁদের সাজপোশাক নিয়ে ফ্যাশন দুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক চর্চা। বর্তমান ফ্যাশন ট্রেন্ডকে বজায় রেখে কাভিয়া ও অনিরুদ্ধ দুজনেই বেছে নিয়েছিলেন সোবর এবং অত্যন্ত আকর্ষণীয় পেস্টেল লুক। বিখ্যাত ফ্যাশন ডিজাইনার তরুণ তাহিলিয়ানির কাস্টমাইজড পোশাকে তাঁদের রাজকীয় উপস্থিতি মুগ্ধ করেছে অনুরাগীদের।
কাভিয়া মারানের ব্রাইডাল লুকে ছিল নান্দনিকতার ছোঁয়া। তরুণ তাহিলিয়ানির ডিজাইন করা ওই পেস্টেল শেডের পোশাকে ছিল টোন-অন-টোন থ্রি-ডি ফ্লোরাল এমবেলিশমেন্ট, নিখুঁত হাতের কাজ এবং সূক্ষ্ম সিকুইন ওয়ার্ক, যা পোশাকটিকে একাধারে সফট এবং শাইনি লুক দিয়েছিল। গয়নার ক্ষেত্রে তিনি বেছে নিয়েছিলেন একটি স্টেটমেন্ট চোকার নেকলেস ও মানানসই কানের দুল। খোলা ও ঘন ওয়েভি চুলে তাঁর রূপ যেন ফেটে পড়ছিল। অন্যদিকে, গ্রিসের মনোরম আবহাওয়ায় সাদা ও হলুদ ফুলের রাজকীয় সাজসজ্জার মধ্যে যখন কাভিয়া মণ্ডপে প্রবেশ করেন এবং ঠিক তখনই আকাশ থেকে ঝরে পড়ে ফুলের পাপড়ি—সেই দৃশ্য উপস্থিত অতিথিদের মন্ত্রমুগ্ধ করে দেয়। বর অনিরুদ্ধ রবিচন্দরও পিছিয়ে ছিলেন না। তিনি আইভরি ও বেজ কালারের একটি অত্যন্ত এলিগেন্ট ট্র্যাডিশনাল জ্যাকেট এবং ম্যাচিং বেশ্টি পরে হাজির হন। গলায় একটি হালকা পেন্টেন্ট চেন তাঁর ক্লাসিক লুককে পরিপূর্ণতা দিয়েছিল।
এই হাই-প্রোফাইল বিয়ের আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছিল ভিভিআইপি অতিথিদের উপস্থিতি। স্বয়ং সুপারস্টার রজনীকান্ত, যিনি সম্পর্কে অনিরুদ্ধের কাকা হন, তিনি হাজির থেকে নবদম্পতিকে আশীর্বাদ করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐশ্বর্য রজনীকান্ত, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এবং উদয়নিধি স্ট্যালিনের মতো হেভিওয়েট ব্যক্তিত্বরা। জানা গিয়েছে, গ্রিসে অন্তরঙ্গভাবে বিয়ের পর্ব সম্পন্ন হওয়ার পর আগামী ২১ নভেম্বর চেন্নাইতে একটি জমকালো বিবাহোত্তর সংবর্ধনা বা রিসেপশনের আয়োজন করা হয়েছে, যেখানে দেশ-বিদেশের বহু সেলিব্রিটির সমাগম ঘটবে।