অন্ত্রের স্বাস্থ্য ভালো না থাকলে কমবেশি সব রোগই চেপে ধরে! আজই পাতে রাখুন এই ৩ সুপারফুড!

আমাদের সামগ্রিক শারীরিক সুস্থতার মূল চাবিকাঠি লুকিয়ে রয়েছে আমাদের অন্ত্র বা পেটের সুস্বাস্থ্যের ওপর। মানবদেহের পরিপাকতন্ত্র যদি সঠিকভাবে কাজ না করে, তবে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়া থেকে শুরু করে নানা জটিল রোগের আশঙ্কা বহুগুণ বেড়ে যায়। চিকিৎসকদের মতে, বর্তমানের অনিয়মিত খাদ্যাভ্যাস, ফাস্টফুড নির্ভর জীবনযাত্রা এবং মানসিক চাপের কারণে অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যায়, যার ফলে কোষ্ঠকাঠিন্য, বদহজম, গ্যাস ও অ্যাসিডিটির মতো সমস্যা নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়ায়। পেট পরিষ্কার না থাকলে তার প্রভাব সরাসরি আমাদের মানসিক স্বাস্থ্য এবং ত্বকের ওপর পড়ে। অন্ত্রের স্বাস্থ্য বা গাট হেলথ (Gut Health) স্বাভাবিক রাখতে এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করতে প্রতিদিনের খাদ্যতালিকায় কিছু বিশেষ ও পুষ্টিকর খাবার রাখা অত্যন্ত জরুরি।
অন্ত্রের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে প্রথম যে খাবারটির কথা বলত হয় তা হলো টক দই বা ইয়োগার্ট। টক দইয়ে প্রচুর পরিমাণে ‘প্রোবায়োটিকস’ বা লাইভ গুড ব্যাকটেরিয়া থাকে, যা পেটের ভেতর উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি করে অন্ত্রের কার্যক্ষমতা উন্নত করে। এটি খাবার হজম করতে সাহায্য করার পাশাপাশি ইমিউনিটি বাড়াতে জাদুকরী ভূমিকা পালন করে। দ্বিতীয়ত, ফাইবার বা আঁশসমৃদ্ধ খাবার যেমন ওটস, ডালিয়া, তাজা ফলমূল এবং সবুজ শাকসবজি অন্ত্রের জন্য অত্যন্ত উপকারী। ফাইবার অন্ত্রের ভেতরে ঝাড়ুদারের মতো কাজ করে এবং বর্জ্য পদার্থ সহজে শরীর থেকে বের করে দিয়ে কোষ্ঠকাঠিন্যের সমস্যা চিরতরে দূর করে। তৃতীয়ত, রসুন, পেঁয়াজ এবং লতাপাতা জাতীয় খাবারে উপস্থিত ‘প্রিবায়োটিকস’ ভালো ব্যাকটেরিয়াগুলোর খাবার হিসেবে কাজ করে। তাই নিয়মিত এই খাবারগুলো ডায়েটে রাখলে পেট সর্বদা হালকা ও চাঙ্গা থাকে।