১৭ হাজার ফুট উঁচুতে উড়বে ত্রিবঙ্গা! তিব্বতকে পেছনে ফেলে নজির গড়ছে মোদী সরকার!

ভারত এমন একটি রেলওয়ে প্রকল্পের পরিকল্পনা করছে, যা সম্পন্ন হলে বিশ্বমঞ্চে এক নতুন ইতিহাস তৈরি হতে পারে। হিমাচল প্রদেশের বিলাসপুরকে লাদাখের লেহের সঙ্গে সংযোগকারী প্রস্তাবিত বিলাসপুর-মানালি-লেহ রেললাইনের ওপর সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭,২৪৪ ফুট উচ্চতায় একটি রেলওয়ে স্টেশন নির্মাণের পরিকল্পনা রয়েছে। লাদাখের তাংলাং লা পাসের কাছে টেংলায় এই স্টেশনটি তৈরি করা হতে পারে। যদি এটি বাস্তবায়িত হয়, তবে এটিই হবে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত রেলওয়ে স্টেশন। বর্তমানে এই রেকর্ডটি চিনের তাঙ্গগুলা রেলওয়ে স্টেশনের দখলে রয়েছে।

প্রস্তাবিত রেললাইনের দৈর্ঘ্য হবে প্রায় ৪৮৯ কিলোমিটার এবং এর আনুমানিক খরচ ধরা হয়েছে ১.৩১ লক্ষ কোটি টাকা। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল হিমাচল প্রদেশ ও লাদাখের দুর্গম অঞ্চলগুলোকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা। বর্তমান পরিস্থিতিতে শীতকালে বরফপাত ও চরম আবহাওয়ার কারণে সড়কপথে যাতায়াত অত্যন্ত দুর্বিষহ হয়ে ওঠে। এই রেললাইন চালু হলে স্থানীয় বাসিন্দা, পর্যটক এবং দেশের নিরাপত্তা বাহিনী অত্যন্ত উপকৃত হবে। তবে হিমালয়ের মতো সংবেদনশীল ও দুর্গম পাহাড়ি অঞ্চলে সুড়ঙ্গ ও সেতু নির্মাণ করা একটি বড় ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। বর্তমানে ডিটেইল প্রজেক্ট রিপোর্ট (DPR) তৈরি হয়ে গেছে এবং চূড়ান্ত সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে এই মেগা প্রকল্প।