আই২০ কিনতে গেলে এবার বেশি খসবে পকেট! দাম বাড়াল হুন্ডাই, দেখে নিন নতুন প্রাইস লিস্ট

ভারতীয় গাড়ির বাজারে নিজেদের অত্যন্ত জনপ্রিয় ও প্রিমিয়াম হ্যাচব্যাক মডেল ‘i20’-এর দাম বাড়ানোর ঘোষণা করল হুন্ডাই মোটরস। মধ্যবিত্তের পছন্দের এই গাড়ির বেশিরভাগ ভ্যারিয়েন্টের দামই ৫,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। দাম সংশোধনের পর ভারতীয় বাজারে হুন্ডাই i20-এর এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে ৬ লক্ষ টাকা থেকে এবং টপ ভ্যারিয়েন্টের দাম পৌঁছে গেছে ১০.৬৮ লক্ষ টাকায়।

তবে সামান্য স্বস্তির খবর হলো, গাড়িটির বেস ভ্যারিয়েন্ট ‘এরা পেট্রোল এমটি’ (Era Petrol MT) এবং ‘ম্যাগনা এক্সিকিউটিভ পেট্রোল এমটি’ (Magna Executive Petrol MT)-এর দামে কোনো পরিবর্তন করা হয়নি। এদের দাম আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।

হুন্ডাই i20: ইঞ্জিন ও পারফরম্যান্স

প্রিমিয়াম হ্যাচব্যাক সেগমেন্টে হুন্ডাই i20 তার পারফরম্যান্সের জন্য দারুণ জনপ্রিয়। এতে রয়েছে একটি শক্তিশালী ১.২-লিটার, চার-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন, যা সর্বোচ্চ ৮২ বিএইচপি শক্তি এবং ১১৪.৭ এনএম টর্ক তৈরি করতে পারে। এই পাওয়ারট্রেনের সাথে গ্রাহকরা ৫-স্পিড ম্যানুয়াল এবং আইভিটি (IVT – Intelligent Variable Transmission) গিয়ারবক্সের বিকল্প পান। উল্লেখযোগ্য বিষয় হলো, এই সেগমেন্টে হুন্ডাই i20-ই একমাত্র হ্যাচব্যাক যা চার-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিনের ভরসা দেয়।

আসছে নতুন ইভি ও এমপিভি!

শুধুমাত্র দাম বাড়ানোই নয়, ভারতীয় গাড়ির বাজারে নিজেদের শক্তি বাড়াতে একগুচ্ছ পরিকল্পনা সাজাচ্ছে হুন্ডাই। জানা গেছে, ২০২৭ সালের ‘ভারত মোবিলিটি এক্সপো’-তে একঝাঁক নতুন মডেল উন্মোচন করতে পারে এই সংস্থায়। যার মধ্যে একটি সাব-৪ মিটার ছোট ইলেকট্রিক এসইউভি (Ioniq P) এবং একটি সম্পূর্ণ নতুন এমপিভি (MPV) থাকবে বলে আশা করা হচ্ছে। ক্রাটা ইভি (Creta EV)-র ঠিক পরেই এই নতুন আইওনিক পি ইভি মডেলটি বাজার কাঁপাতে আসছে বলে মনে করা হচ্ছে।