পাঞ্জাব নির্বাচনে আপ-এর মাস্টারস্ট্রোক! প্রার্থী তালিকায় মারাত্মক চমক দিলো অরবিন্দ কেজরিওয়ালের দল!

পাঞ্জাব বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করল আম আদমি পার্টি (AAP)। প্রথম তালিকায় মোট ৪০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে অরবিন্দ কেজরিওয়াল ও ভগবন্ত মানের দল। এই তালিকায় সবচেয়ে বড় আকর্ষণ হলো ধুরি আসন থেকে পুনর্নির্বাচিত হওয়ার লক্ষ্যে লড়াই করবেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান নিজে।
সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, বর্তমানে জেলে থাকা দলের হেভিওয়েট নেতা সঞ্জীব অরোরাকেও আবারও নির্বাচনী ময়দানে নামিয়েছে আম আদমি পার্টি। তাঁকে লুধিয়ানা পশ্চিম আসন থেকে টিকিট দেওয়া হয়েছে। জেলে থাকা সত্ত্বেও তাঁর ওপর এই আস্থা রাজনৈতিক মহলে ব্যাপক চঞ্চলতার সৃষ্টি করেছে।
আম আদমি পার্টি তাদের পুরোনো সঙ্গীদের ওপরই মূলত আস্থা বজায় রেখেছে। ঘোষিত তালিকার মধ্যে ৩৭ জনই বিদায়ী বিধায়ক, যাঁদের ওপর পুনরায় বিশ্বাস রেখে টিকিট তুলে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের দিনক্ষণ ঘোষণার আগেই নিজেদের প্রথম তালিকা প্রকাশ করে আপ বিরোধীদের ওপর বড়সড় চাপ সৃষ্টি করল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।