কলকাতা-দিল্লি রুটে ৭ গুণ বাড়ল বিমান ভাড়া! ১ ঘণ্টার সফরে এত টাকা? দীপাবলির আগে চরম বিপাকে যাত্রীরা

দীপাবলি ও ছট পুজোর উৎসবের আবহে বাড়ি ফেরার আনন্দ নিমেষেই বিষাদে পরিণত হয়েছে দেশের হাজার হাজার যাত্রীর জন্য। উৎসবের মুখে চাহিদা বাড়তেই রেকর্ড হারে বৃদ্ধি পেয়েছে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটের বিমান ভাড়া। বিশেষ করে কলকাতা-দিল্লি রুটের টিকিটের দাম এক ধাক্কায় স্বাভাবিক ভাড়ার চেয়ে প্রায় ৭ গুণ পর্যন্ত বেড়ে গিয়েছে, যা দেখে কার্যত মাথায় হাত পড়েছে সাধারণ মানুষের।

কলকাতা-দিল্লি রুটে নজিরবিহীন দাম বৃদ্ধি স্বাভাবিক সময়ে কলকাতা থেকে দিল্লিগামী বিমান ভাড়া সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই থাকে—গড়ে ১০,০০০ থেকে ১১,০০০ টাকার আশপাশে। কিন্তু বিমান সংস্থাগুলির সাম্প্রতিক হার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, দীপাবলির ঠিক মুখে এই টিকিটের দাম পৌছে গিয়েছে ৭৮,৬৯৪ টাকায়! তথ্য অনুযায়ী, শুধুমাত্র ৬ নভেম্বরের যাত্রার জন্য যে টিকিটের দাম ছিল ১১,৬৬৯ টাকা, চাহিদা চরমে ওঠায় সেই টিকিটই বিক্রি হচ্ছে প্রায় ৭৯ হাজার টাকায়।

দেশের প্রায় সবকটি রুটে আগুন দাম শুধু কলকাতা কিংবা দিল্লি নয়, দেশের প্রায় প্রতিটি ব্যস্ততম রুটেই একই ছবি ধরা পড়েছে। দীপাবলির আগে অন্যান্য রুটের ভাড়া কেমন বাড়ল, চোখ রাখা যাক সেই তালিকার ওপর:

  • মুম্বই – দিল্লি: ১১,৫৩১ টাকা থেকে এক লাফে বেড়ে হয়েছে ৬০,৫৭৭ টাকা।

  • বেঙ্গালুরু – দিল্লি: ১৫,৯০১ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪০,৫০৬ টাকা।

  • দিল্লি – হায়দরাবাদ: ৮,৯৩৫ টাকার টিকিট এখন বিক্রি হচ্ছে ২৭,৮৯৫ টাকায়।

  • দিল্লি – আমেদাবাদ: ৬,১২১ টাকা থেকে বাড়তে বাড়তে পৌঁছেছে ২৩,৪১৩ টাকায়।

চরম বিপাকে উৎসবের যাত্রীরা উৎসবের ছুটিতে বাড়ি ফেরার জন্য ট্রেনের টিকিট না পেয়ে অনেকেই বিমানের ওপর ভরসা করেন। কিন্তু আকাশছোঁয়া এই ভাড়ার কারণে মধ্যবিত্ত ও পেশাজীবীদের পক্ষে বিমানের টিকিট কাটা এখন সাধ্যের বাইরে চলে গিয়েছে। উৎসবের মরসুমে বিমান সংস্থাগুলির এমন অনিয়ন্ত্রিত ভাড়া বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন বহু সাধারণ যাত্রী ও ট্রাভেল এজেন্ট সংগঠনগুলি।

Aditi Banik
  • Aditi Banik