দিল্লি মেট্রোর পিঙ্ক লাইনে যাতায়াত করেন? প্ল্যাটফর্মের স্ক্রিনেই এবার দেখতে পাবেন কোন কোচে সবচেয়ে কম ভিড়!

দিল্লি মেট্রোর পিঙ্ক লাইনের যাত্রীদের জন্য একটি দারুণ সুবিধা চালু করেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)। এখন থেকে যাত্রীরা প্ল্যাটফর্মে দাঁড়িয়েই জানতে পারবেন কোন কোচে সবচেয়ে কম ভিড় রয়েছে এবং কোনটিতে যাত্রীদের চাপ বেশি। এর আগে ম্যাজেন্টা লাইনে এই ফিচারটি চালু করা হয়েছিল, যেখানে যাত্রীদের কাছ থেকে অত্যন্ত ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

প্লাটফর্ম স্ক্রিনেই মিলবে সমস্ত তথ্য নতুন এই ব্যবস্থা অনুযায়ী, প্ল্যাটফর্মে থাকা প্যাসেঞ্জার ইনফরমেশন ডিসপ্লে সিস্টেম বা PIDS স্ক্রিনে ট্রেনের ছয়টি কোচের (C1 থেকে C6 পর্যন্ত) বর্তমান যাত্রী ধারণক্ষমতার শতাংশ বা অকুপেন্সি দেখা যাবে। ট্রেনটি যখন প্ল্যাটফর্মে ঢুকতে থাকবে, তার ঠিক আগেই এই লাইভ ডেটা স্ক্রিনে ভেসে উঠবে। ফলে যাত্রীরা খুব সহজেই বুঝে নিতে পারবেন কোন কোচটি ফাঁকা রয়েছে এবং নিজেদের পছন্দমতো কোচে উঠতে পারবেন।

যেভাবে কাজ করবে এই প্রযুক্তি ডিএমআরসি জানিয়েছে, প্রতিটি কোচের ভেতরে বিশেষ লোড সেন্সর ইনস্টল করা আছে। এই সেন্সরগুলোর মাধ্যমেই কোচের ভেতরের বর্তমান যাত্রী সংখ্যা গণনা করা হয়। এরপর সেই ডেটাকে একটি সম্পূর্ণ ফাঁকা কোচের ওজনের সাথে তুলনা করে একটি নিখুঁত শতাংশ হিসেব করা হয়। পিঙ্ক লাইনটি একটি দীর্ঘ বৃত্তাকার করিডোর হওয়ায় এই প্রযুক্তি যুক্ত করা বেশ চ্যালেঞ্জিং ছিল, তবে সমস্ত বাধা পেরিয়ে ডিএমআরসি সফলভাবেই এই রিয়েল-টাইম ফিচারটি চালু করেছে।