রক্ত জমাট বেঁধে অন্ধ হওয়ার জোগাড়! কোন জনপ্রিয় নায়িকার চোখের এই ভয়ঙ্কর অবস্থা?

শুটিং করতে গিয়ে ভয়ঙ্কর বিপদের মুখে জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি। অসাবধানতাবশত ঘটে যাওয়া এক দুর্ঘটনায় তাঁর চোখে মারাত্মক চোট লেগেছে। আঘাত এতটাই গুরুতর যে চোখ ফুলে গিয়েছে এবং রক্ত জমাট বেঁধে রয়েছে।
আজকাল ডট ইন-কে দেওয়া সাক্ষাৎকারে আরাত্রিকা জানান, শুটিং চলাকালীন আচমকাই অসাবধানতাবশত একটি বেল্টের বারি এসে লাগে তাঁর চোখে। আকস্মিক এই আঘাতের ফলেই চোখের এমন করুণ দশা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষতিগ্রস্ত চোখের ছবি পোস্ট করে অভিনেত্রী জানিয়েছেন, বর্তমানে চিকিৎসকদের পরামর্শে চোখের বিশ্রামের জন্য তিনি স্ক্রিন টাইম অনেকটাই কমিয়ে দিয়েছেন।
সূত্রের খবর, এই মুহূর্তে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’-য় পুলিশ অফিসার ‘উজি’র চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা। পর্দায় তাঁর চরিত্রের অ্যাকশন দৃশ্য বা মারপিটের শুটিংয়ের সময়ই কোনওভাবে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই মেগা ধারাবাহিকে তাঁর বিপরীতে অভিনয় করছেন অভিষেক বীর শর্মা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শ্রুতি দাস, ফাহিম মির্জা এবং রৌণক খানের মতো তারকারা।
ধারাবাহিকের সাম্প্রতিক ট্র্যাক অনুযায়ী, ‘উজি’ ও ‘নিশা’ দুই বোনের গল্প এগোচ্ছে নানা নাটকীয় মোড় নিয়ে। পর্দার টানটান উত্তেজনার মাঝে হঠাৎ অভিনেত্রীর এমন রিয়েল-লাইফ চোটের খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর অনুরাগীরা। দ্রুত তাঁর সুস্থতা কামনা করছেন শুভানুধ্যায়ীরা।