মাত্র ১০০ টাকা দিয়েই সোজা কোটিপতি হওয়ার দারুণ সুযোগ! আইসিআইসিআই-এর এই দুর্দান্ত স্কিমে টাকা রেখেছেন তো?

সন্তানের ভবিষ্যৎ পড়াশোনা, বিয়ে কিংবা নিজের অবসর জীবন—দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্যপূরণে সঠিক বিনিয়োগের খোঁজ করছেন কি? সাধারণ মানুষের এই সমস্ত আর্থিক পরিকল্পনাকে আরও সহজ ও লাভজনক করতে একসঙ্গে তিনটি নতুন লাইফ সাইকেল ফান্ডের (২০৩১, ২০৩৬ এবং ২০৪১) এনএফও (NFO) নিয়ে এল আইসিআইসিআই প্রুডেনশিয়াল মিউচুয়াল ফান্ড। গত ২৬ অগস্ট থেকে শুরু হওয়া এই এনএফও-তে বিনিয়োগ চলবে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত। সবচেয়ে বড় কথা, মাত্র ১০০ টাকা দিয়েই এই স্কিমগুলিতে বিনিয়োগ শুরু করা সম্ভব।
নতুন এই ফান্ডগুলির মূল আকর্ষণ হলো এর বিশেষ ‘গ্লাইড-পাথ’ কৌশল। এর মাধ্যমে বিনিয়োগকারীদের আর মাথা ঘামাতে হয় না কখন ইক্যুইটি থেকে টাকা সরিয়ে ডেটে বা নিরাপদ স্থানে বিনিয়োগ করতে হবে। স্কিমটি নিজেই একটি পূর্ব-নির্ধারিত নিয়মে এই কাজ করে। ফান্ডের প্রাথমিক বছরগুলিতে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির কথা মাথায় রেখে ইক্যুইটিতে বেশি টাকা বরাদ্দ করা হয়। এরপর মেয়াদ যত শেষের দিকে এগোতে থাকে, স্বয়ংক্রিয়ভাবেই ইক্যুইটি থেকে ঝুঁকি কমিয়ে ডেট বা স্থিতিশীল জায়গায় টাকা স্থানান্তরিত হতে শুরু করে। এর ফলে বিনিয়োগকারীর লক্ষ্য পূরণের সময় অর্থের নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হয়।
আইসিআইসিিয়াল প্রুডেনশিয়াল মিউচুয়াল ফান্ডের ইডি এবং সিআইও এস নরেন জানান, এই স্কিমগুলিতে ৫, ১০ ও ১৫ বছরের সময়সীমার বিকল্প থাকায় বিনিয়োগকারীরা তাঁদের প্রয়োজনমতো নির্দিষ্ট আর্থিক লক্ষ্যের সঙ্গে এটিকে মিলিয়ে নিতে পারেন। এটি ওপেন-এন্ডেড স্কিম হওয়ায় বিনিয়োগকারীরা নির্দিষ্ট মেয়াদপূর্তির আগে প্রয়োজনমতো টাকা তুলেও নিতে পারেন। এছাড়া এই মাল্টি-অ্যাসেট পোর্টফোলিওতে ইক্যুইটি ও ডেটের পাশাপাশি সোনা, রুপা (ETF/ETCD) এবং ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ট্রাস্ট (InvITs)-এও বৈচিত্র্যপূর্ণভাবে বিনিয়োগের সুযোগ মিলবে। ফলে দীর্ঘমেয়াদে আর্থিক সুরক্ষা ও মুনাফার আশায় মধ্যবিত্তের কাছে এটি একটি দারুণ সুযোগ হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।