অন্নপূর্ণা প্রকল্প নিয়ে বিভ্রান্তি দূর! উপভোক্তাদের ঘরে ঘরে পৌঁছে ফর্ম পূরণ করাবে প্রশাসন

রাজ্যের উন্নয়নমূলক প্রকল্প এবং আসন্ন বর্ষার প্রস্তুতির মোকাবিলায় বড় পদক্ষেপ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী বুধবার নবান্নে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও কলকাতা—এই তিন জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ রিভিউ বৈঠক করতে চলেছেন তিনি।

বৈঠকের মূল লক্ষ্য ও বিষয়বস্তু সূত্রের খবর, রাজ্য মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষ হওয়ার পরেই নবান্নের সভাঘরে এই রিভিউ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সংশ্লিষ্ট তিন জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের উপস্থিত থাকতে বলা হয়েছে। মূলত প্রশাসনিক কাজের অগ্রগতি খতিয়ে দেখা এবং প্রাক-বর্ষার প্রস্তুতি নিয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য।

অন্নপূর্ণা প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর সম্প্রতি অন্নপূর্ণা প্রকল্পের ১২ পাতার দীর্ঘ ফর্ম পূরণ করা নিয়ে জনমনে কিছুটা বিভ্রান্তি ও সংশয় তৈরি হয়েছিল। সেই বিতর্কের অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেন, “অন্নপূর্ণা প্রকল্পে কোনো প্রকৃত উপভোক্তা বঞ্চিত হবেন না। প্রকল্পের ফর্ম পূরণের বিষয়টি নিয়ে আতঙ্কিত বা বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।”

ঘরে ঘরে পৌঁছাবে প্রশাসন মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়ে জানান, যেসব উপভোক্তা ফর্ম পূরণে সমস্যার সম্মুখীন হচ্ছেন বা যারা এটি পূরণ করতে পারছেন না, তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। সরকারি কর্মীরা সরাসরি উপভোক্তাদের বাড়িতে গিয়ে ফর্ম পূরণের প্রক্রিয়াটি সম্পন্ন করে দেবেন। গুজব বা বিভ্রান্তিকর প্রচারের কান না দেওয়ার পরামর্শ দিয়ে তিনি জানিয়েছেন, ইতিমধ্যে নাম নথিভুক্তকরণ শুরু হয়ে গেছে এবং আগামী বুধবারই প্রথম পর্যায়ে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy