তালিবানকে খতম করতে ‘অপারেশন গজব লিল হক’, সৌদির দরবারে হাত পাতল পাকিস্তান!

সীমান্ত সংঘাত এবার পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিল। আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা করল পাকিস্তান। পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্পষ্ট জানিয়েছেন, তাঁদের দেশ এখন পুরোদস্তুর সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে। এই কঠিন পরিস্থিতিতে আন্তর্জাতিক সাহায্যের আশায় সৌদি আরবের দ্বারস্থ হয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের বিদেশমন্ত্রী মহম্মদ ইশাক দার ফোনে কথা বলেছেন সৌদি বিদেশমন্ত্রী ফয়সল বিন ফারহান আল-সৌদের সঙ্গে।

ইসলামাবাদের দাবি, আফগান তালিবানের একাধিক গুরুত্বপূর্ণ ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে তাদের সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া ‘অপারেশন গজব লিল হক’-এর দাপটে কার্যত থমথমে কাবুল, কান্দাহার ও পাকিতা প্রদেশ। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, এই অভিযানে ইতিমধ্যেই ১৩৩ জন আফগান সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২০০-র বেশি মানুষ।

অন্যদিকে, সামরিক শক্তিতে পিছিয়ে থাকলেও লড়াই ছাড়তে নারাজ তালিবান। তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ পাক হামলার কড়া নিন্দা জানিয়েছেন। যদিও আফগানিস্তান প্রথাগত যুদ্ধের পথে হাঁটছে না, তবে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যেতে বদ্ধপরিকর তারা। সীমান্ত পেরিয়ে এই রক্তক্ষয়ী সংঘাত এখন দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে বড়সড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy