আকাশে জ্বলবে ‘আগুনের আংটি’! মঙ্গলবার বছরের প্রথম সূর্যগ্রহণ, ভারত থেকে কি দেখা যাবে বিরল দৃশ্য?

কখন শুরু হবে গ্রহণ? (ভারতীয় সময় অনুযায়ী):

  • গ্রহণ শুরু: মঙ্গলবার দুপুর ৩টে ২৬ মিনিটে।

  • গ্রহণের মধ্য পর্যায় (সর্বোচ্চ): বিকেল ৫টা ৪২ মিনিটে।

  • বলয়গ্রাস সমাপ্তি: সন্ধ্যা ৬টা ০৬ মিনিটে।

  • গ্রহণ শেষ: রাত ৭টা ৫৭ মিনিটে।

  • মোট স্থায়িত্ব: প্রায় ৪ ঘণ্টা ৩১ মিনিট।

কোথায় কোথায় দেখা যাবে? এই বিরল দৃশ্যটি সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাবে অ্যান্টার্কটিকা থেকে। এছাড়া আংশিক গ্রহণ দেখা যাবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে, নামিবিয়া, তাঞ্জানিয়া, আর্জেন্টিনা এবং চিলির দক্ষিণ প্রান্ত থেকে।

ভারত থেকে কি দেখা যাবে? দুর্ভাগ্যবশত, এই সূর্যগ্রহণটি ভারত থেকে দেখা যাবে না। কারণ গ্রহণের সময় এ দেশে সূর্যাস্ত হয়ে যাবে অথবা সূর্য দিগন্তের নিচে থাকবে। দৃশ্যমান না হওয়ায় এ দেশে ‘সূতক কাল’ (অশৌচ সময়) পালনের কোনো ধর্মীয় আবশ্যকতা নেই বলে জানাচ্ছেন জ্যোতিষীরা।

কেন একে ‘রিং অফ ফায়ার’ বলা হয়? যখন চাঁদ পৃথিবী থেকে অনেকটা দূরে থাকে এবং সূর্য ও পৃথিবীর মাঝখানে আসে, তখন চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না। ফলে চাঁদের চারপাশ দিয়ে সূর্যের আলো বেরিয়ে এসে একটি জ্বলন্ত আগুনের বলয় তৈরি করে। এই অপরূপ দৃশ্যটিকেই বলা হয় ‘রিং অফ ফায়ার’।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy