ভোটের মুখে কমিশনের বড় পদক্ষেপ! মুর্শিদাবাদ-মেদিনীপুর সহ রাজ্যের আরও ৭ আধিকারিককে সাসপেন্ডের নির্দেশ

২০২৬ বিধানসভা নির্বাচনের ঠিক আগে রাজ্যের প্রশাসনিক মহলে বড়সড় কম্পন। রবিবার রাতে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে চিঠি পাঠিয়ে আরও সাতজন এআইআরও (AERO)-কে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করার নির্দেশ দিল ভারতীয় নির্বাচন কমিশন। ধৃত আধিকারিকদের বিরুদ্ধে গুরুতর অসদাচরণ, কর্তব্যে অবহেলা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। এদের মধ্যে মুর্শিদাবাদের ৩ জন, দক্ষিণ ২৪ পরগনার ২ জন এবং পশ্চিম মেদিনীপুর ও জলপাইগুড়ির ১ জন করে আধিকারিক রয়েছেন।

ক্যানিং পূর্বের যুগ্ম বিডিও সত্যজিৎ দাস এবং এফইও জয়দীপ কুণ্ডুসহ ডালিয়া রায়চৌধুরী (ময়নাগুড়ি), শেফাউর রহমান (সমশেরগঞ্জ), নীতীশ দাস (ফরাক্কা), শেখ মুর্শিদ আলম (সুতি) এবং দেবাশিস বিশ্বাসকে (ডেবরা) অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, আজ ১৬ ফেব্রুয়ারির মধ্যে ভোটার তালিকা সংক্রান্ত ফর্ম-৭-এর সমস্ত দাবি ও আপত্তি নিষ্পত্তির জন্য কড়া নির্দেশ দিয়েছে কমিশন। ৯ ফেব্রুয়ারির সুপ্রিম কোর্টের নির্দেশের কথা মনে করিয়ে দিয়ে কমিশন স্পষ্ট করেছে যে, এই প্রক্রিয়ায় কোনও রকম গাফিলতি বরদাস্ত করা হবে না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy