“২৫ নিজে রেখে ৭৫ পাঠাত কালীঘাটে!” ইডি অভিযানের পর ওসির সম্পত্তি নিয়ে শুভেন্দুর বিষ্ফোরক তোপ

মঙ্গলবার সকালে রাজ্যের একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) একযোগে হানা দিতেই ফের উত্তপ্ত বাংলার রাজনীতি। বিশেষ করে বুদবুদ থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে কেন্দ্রীয় সংস্থার প্রবেশ নিয়ে কড়া আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন ওসির বাড়ি থেকে পাওয়া তথ্যের ইঙ্গিত দিয়ে শুভেন্দু বিষ্ফোরক অভিযোগ করেন।
শুভেন্দু অধিকারীর দাবি, এই পুলিশ আধিকারিকরা আসলে দুর্নীতির বড় কাণ্ডারি। তিনি বলেন, “এরা সব টাকা স্টক করত। দুর্নীতির ২৫ শতাংশ নিজে রেখে বাকি ৭৫ শতাংশ কালীঘাটে পাঠিয়ে দিত।” এখানেই শেষ নয়, সরাসরি তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে ইঙ্গিত করে তিনি বলেন, “ওসি তো কেবল নামমাত্র, আসল সুবিধাভোগীর নাম আসলে ‘হাওয়াই চটি’।” লোকসভা নির্বাচনের আগে ওসির বাড়িতে ইডি-র এই হানা এবং বিরোধী দলনেতার এমন আক্রমণাত্মক মন্তব্য রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।