পেটের জ্বালা জুড়োতে খাচ্ছেন অ্যান্টাসিড? এফডিএ (FDA)-এর ভয়ঙ্কর রিপোর্ট! এই ওষুধে লুকিয়ে আছে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান!

খাবার খাওয়ার পর সামান্য অস্বস্তি হলেই অনেকে অ্যান্টাসিড খোঁজেন, এমনকি অনেকে এই ওষুধটি নিয়মিত সঙ্গেও রাখেন। অনেক চিকিৎসক অ্যান্টিবায়োটিকের সঙ্গেও অ্যান্টাসিড খাওয়ার পরামর্শ দেন। কিন্তু সম্প্রতি আমেরিকার এফডিএ (Food and Drug Administration)-এর একটি রিপোর্ট বলছে, অ্যান্টাসিডে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান রয়েছে!

মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ (এফডিএ) প্রকাশিত সাম্প্রতিক রিপোর্টে সে দেশে প্রচলিত বেশ কয়েকটি অ্যান্টাসিডে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিকের উপস্থিতির প্রমাণ মিলেছে বলে জানানো হয়েছে। এই গুরুতর বিষয়টি নিয়ে মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয়ও তদন্ত শুরু করেছে।

🔴 ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিকের নাম

এফডিএ-এর দাবি, বেশ কয়েকটি অ্যান্টাসিডে এন-নাইট্রোসোডিমিথালানিন বা এনডিএমএ (N-Nitrosodimethylamine বা NDMA) নামের একটি রাসায়নিকের উপস্থিতি ধরা পড়েছে। এই রাসায়নিকটি ক্যান্সারের জন্য দায়ী বলে প্রমাণিত।

বিশেষভাবে উল্লেখ্য, র‍্যানিটিডিন জাতীয় ওষুধে এই কার্সিনোজেনিক রাসায়নিকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। র‍্যানিটিডিন জাতীয় অ্যান্টাসিড বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ (WHO)-এর প্রয়োজনীয় ওষুধের মডেল তালিকাতেও অন্তর্ভুক্ত।

বিভিন্ন দেশের একাধিক ওষুধ কোম্পানি র‍্যানিটিডিন জাতীয় অ্যান্টাসিড তৈরি করে। এফডিএ-এর এই রিপোর্ট পাওয়ার পর বিভিন্ন দেশ দ্রুত পদক্ষেপ নিতে শুরু করেছে। পার্শ্ববর্তী দেশ ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ও সে দেশের বাজারে প্রচলিত র‍্যানিটিডিন জাতীয় অ্যান্টাসিডে এই কার্সিনোজেনের উপস্থিতি রয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য জরুরি নির্দেশ দিয়েছে।